জীবনানন্দ দাশের পৈত্রিক বাড়ি বিক্রমপুরের লৌহজং এর গাউ পাড়া।কর্ীিতনাশার ভয়াল ছোবলে গাউ পাড়া গ্রাম পদ্মার্গেভ বিলীন হবার পর পরিবারের সবাই বরিশাল শহরে চলে যান। জীবনানন্দ দাশ বরিশালে 17 ফেব্রুয়ারী 1899 সালে জন্ম গ্রহণ করেন।পিতার নাম সত্যানন্দ দাশ,মা কুসুম কুমারী। জীবনানন্দ দাশের মা কবি ছিলেন,পিতা শিক্ষক।কবি জীবনানন্দ দাশ বরিশাল বজ্রমোহন স্কুল থেকে 1915 সালে প্রবেশিকা ও বজ্রমোহন কলেজ থেকে 1917 সালে আই এ পাশ করেন এবং কোলকাতা যান।প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজীতে অনার্স 1919 ও 1921 সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী তে এম এ ্পাশ করেন এবং পরে কোলকাতার সিটি কলেজে ইংরেজীর অধ্যাপক নিযুক্ত হন।পরবতর্ী পযর্ায়ে অনেক অনেক কলেজে অধ্যাপনা করেন এবং 1930 সালে শ্রীমতী লাবণ্য গুপ্তকে বিবাহ করেন।একসময় 'স্বরাজ' নামক পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেন।তার প্রকাশিত কাব্য গ্রন্থ ঃ
ঝরা পালক (1928)
ধূসর পান্ডুলিপি(1936)
বনলতা সেন (1942)
মহাপৃথিবী(1944)
সাতটি তারার তিমির(1949)
রূপসী বাংলা(1957)
বেলা অবেলা কালবেলা(1961)
শ্রেষ্ঠ কবিতা(1ম পযর্ায় 1954, 2য় পযর্ায় 1968)
গল্পঃ জীবনানন্দ দাশের গল্প।
উপন্যাসঃ কাল্যবান ।
প্রবন্ধঃ কবিতার কথা।
অনর্্তমুখী ও প্রকৃতি প্রেম কবি জীবনানন্দ দাশের জুড়ি বাংলা সাহিত্যে আর দ্বিতীয় জন নেই।দক্ষিন কোলকাতায় রাসবিহারী এভিনিউতে ট্রাক দুর্ঘটনায় জীবনানন্দ দাশ গুরুতর আহত হয়ে 22 অক্টোবর 1954 সালে মৃত্যুবরণ করেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



