আমি তাকে ভালবাসতে পারিনা
যন্ত্রনা ভরা হৃদয়ে তাকে ভালবাসা যায় না।
হাজারো সাজ সজ্জার প্রভাব তার ভালবাসায়
তাকে ভালবাসতে হলে আমাকে সাজতে হবে,
কাঁদতে হবে,
আমি জোকার সেজে,কেঁদে কেঁদে
বাঁচতে পারব না।
তাকে ভালবাসতে গিয়ে বৈরাগী হতে পারব না।
বর্্যথ কোন প্রেমিকের
চির ধরা গান গাইতে পারব না।
খেয়ালী ভাললাগায় ভালবেসেছিলাম তাকে
তাকে ভালবাসব আমার মত করে,
একান্ত নিজস্ব নিভৃতে।
তার পরও
তাকে ভাল না বেসে বাঁচা অসম্ভব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



