ফারিয়া আমার বল্গাহীণতায় লাগাম টেনে দিয়েছে
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল ব্র্যাক সেন্টারে নিজের পরিচয় কিভাবে দেব তা আগে ঠিক করে যাইনি । তাই আরিল যখন প্রথম জিজ্ঞেস করলো তখন একটু থতমত খেয়ে গেলাম এই ভেবে যে কোন টা বলবো । টেরেসে ও আর আমি ছাড়া আর কেউ ছিলনা বলে, ওকে বলেই ফেললাম । তারপর আরিল ওর ফোন পেয়ে ভেতরে চলে গেল ।
কারো সঙ্গে পরিচয় নেই তাই আমি একা একাই টেরেসে দাড়িয়ে রইলাম । তাই দেখেই বোধ হয় ভেতর থেকে সাদা ফারিয়া বেড়িয়ে এল । পরিচয় নিয়ে ভেতরে নিয়ে গেল, সবার সামনে সরাসরি বললো, 'উনি হচ্ছে ন স্যান্ডউইচ' । আমি পুরো দস্তুর হতচকিত ! কেননা ব্লগে আমার ভাষা অনেক টা বল্গাহীণ । তাই চাচ্ছিলাম না সবাই আমাকে চিনুক । আমি ভাবিনি ও আমাকে ছদ্যনামে পরিচয় করিয়ে দেবে । সবাই খুব আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করায়, আমার অস্বস্তি কেটে গেল । ওর এমন নাটকীয় ভঙ্গিতে আমাকে পরিচয় করিয়ে দেয়াতে, আমার জন্য পরিবেশটা আরও বান্ধব হলো । ওর আমাকে এমন কিংকর্তব্যবিমূর করে দেয়াটা অবশেষে ভালই লেগে গেল । ওকে ভাল লাগার অবশ্য আরও কারন আছে । অনাড়ম্বরতার মাঝেও ওর ছিপছিপে ফিগার আর বুদ্ধিদীপ্ত চেহারা ভাল না লেগেব উপায় নেই ।
কিন্তু ও আমার একটা ক্ষতি করে দিয়েছে । ও আমার ব্লগের বল্গাহীণতায় লাগাম টেনে দিয়েছে । সামহোয়ার ইনে ণিখে আনন্দ পাই আসলে এ কারনেই ।আমি এখন আর এই ব্লগে যেমন খুশি তেমন ভাষায় যা খুশি তাই লিখতে পারবোনা । এর জন্য ওর কাছ থেকে জরিমানা নিতে হবে । জরিমানা না নিয়ে আমি ওকে ছাড়বোনা ।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনহারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন