সন্ধ্যায় কবিতায়-২য় পর্ব
২৭ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তন্দ্রা বসে আছে একা। টেবিলে রাখা গরম কফি কখন ঠান্ডা হয়ে গিয়েছে টেরই পায়নি। মনটা যেনো কোথায় উড়ে গেছে। কয়েক বছর আগেও তো এখানে ছিল মৌসুমী ফুলের কারুকর্য আর প্রজাপতি-ভোমরার লুকোচুরি। নির্মল মাধুর্যে বাগানের মিষ্টি ফুলের গন্ধে কখন কফি শেষ হয়ে যেত টের পাওয়া যেত না। তার কথা ওরা শুনেনি। শশুর মারা যাবার পর সবাই মিলে ডেভেলপারকে দিয়ে দিল বাসাটা। কিছুদিন পূর্বে তন্দ্রারা নতুন ফ্ল্যাটে উঠেছে। সেই জমি, আশে-পাশের সেই পুরুনো কংক্রিটের মাঝে নতুন একটি ইটের খাচায় আজ ওর আবাস। আগে সন্ধ্যায় বারান্দায় বসে আনমনা হয়ে যাবার স্মৃতি তন্দ্রা বার বার চারণ করতে থাকে। মৃদু হাওয়ায় আর ম্যাগাজিন পড়া হয় না। শহুরে জঞ্জালে সবাই নিজেকে ভাসিয়ে দিয়েছে।
দিনগুলো মোর সোনার খাচায় রইলো না, রইলো না
সেই যে আমার নানা রঙের দিন গুলি
কান্না-হাসির বাধন তারা সইলো না, সইলো না
সেই যে আমার নানা রঙের দিন গুলি
ইন্দ্রাণী সেনের কন্ঠে ভেসে আসা গানে বারান্দার রেলিংএ গা এলিয়ে দিলো তন্দ্রা। সন্ধ্যার পবিত্রতা মনে হয় বেড়ে গেল। আজ তো পূজোর ফুল গুলো নেই, তাই গানই না হয় হলো পূজার অণূষঙ্গ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন