প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে সমস্ত কল-কারখানা বন্ধ করে দেয়া হয়েছে সে সমস্ত কলকারখানা আবার চালু করা হবে।
জাতীয় শ্রমিক লীগের ৪০ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষ্যে শ্রমিক লীগের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর সাথে তার যমুনার বাসভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, কল কারখানা বন্ধ করে দেওয়া কোন সমাধান নয়। যেমন, আদমজী বন্ধ করে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী, সারা দেশে আওয়ামী লীগ সব সময় গনমুখী চিন্তা চেতনায় কাজ করে আসছে। বন্ধ কল কারখানা আবার চালু করা, কল-কারখানা স্থাপন করা, কোন এলাকায় কি ধরনের কি রকম উৎপাদন হবে সে অনুযায়ী আমরা কাজ করছি|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


