মালতীলতা দোলে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
খুব ভোরে রমনা পার্কে গিয়েছি। প্রাত:ভ্রমন শেষে চলে গেলাম রমনা নার্সারীতে। সারা রাত বৃষ্টি হয়েছে। তার চিহ্ণ পুরো নার্সারী জুড়ে। গাছের পাতায় , ফুলের পাপড়িতে বৃষ্টির পানি যেন ভোরের শিশির। সে শিশির গায়ে পরে ঝুমকোলতার সামনের তোড়নে তারার মত সাদা রঙের অজস্র ছোট ছোট ফুল ঝিঁকমিক করছে। সে ফুলের নাম মালতী বা মালতী লতা।
মালতী কাষ্ঠল লতা যা বৃকান্ড অথবা অন্য কোন শক্ত অবলম্বনকে আশ্রয় করে বাড়ে। কবি গুরু যথার্থই বলেছেন
ওই মালতী লতা দোলে
পিয়ালতরুর কোলে ...
বহু শাখা-প্রশাখায় ব্যাপ্ত মালতী লতায় গ্রীস্ম ও বর্ষায় ছোট ছোট সাদা সুগন্ধ যুক্ত অনেক ফুল গুচ্ছবদ্ধ লতায় ভরে যায়। পাতার বোটা ও শিরা হালকা লাল রঙের। প্রাচীন ভারতীয় সাহিত্যে মালতীলতার অনেক উল্লেখ আছে। রবীন্দ্রসঙ্গীতে মালতীর বহুল ব্যবহার আমরা পাই। কবিগুরুর অন্যতম প্রিয় ফুল মালতী লতা। শান্তিনিকেতনের উদিচী , শ্যামলী , কোণার্ক প্রভৃতি বাড়ির প্রবেশ পথের তোরনের ওপর মালতী লতা তারই প্রমান।
মালতীর উদ্ভিদ বিজ্ঞানীয় নাম অ্যাগানোসমা ডিকোটোমা। পরিবার অ্যাপোসিনেস। প্রচলিত নাম মালতী হিন্দী ভাষা থেকে এসেছে। এভাবেই এর বাংলায় প্রচলন। মারাঠী ভাষায় মালতীকে বলা হয় পালামাল এবং মোগারী , উরিষ্যাতে এর নাম গন্ধমালতী। কানাড়া ভাষায় মালতীকে বলা হয় মালতীলতা। মালতী শব্দটির উৎপত্তি স্থল গ্রীক এ্যাথিক। রমনা নার্সারী একটি তোরনের ওপর চমৎকার একটি মালতী লতা দীর্ঘ দিন শোভাবর্ধন করে চলেছে। আরেকটি মালতী লতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যান বাগানে!
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।