বর্ষা শুরু হয়েছে। সেই সঙ্গে নদীভাঙনের আতঙ্কে ভুগছেন পদ্মাপারের মানুষ। ভাদ্র-আশ্বিন মাসে পদ্মার ভাঙন বেশি থাকে। এখন আষাঢ় মাস চলছে। পদ্মাপারের মানুষের এখন রাতে ঘুম হয় না। ভাগ্যক‚ল বাজারের অর্ধেকের বেশি গত বছর পদ্মা গ্রাস করেছে। এ বছর বর্ষার শুরুতে পদ্মার তর্জন-গর্জনে এখানকার দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েছেন। সরেজমিনে দেখা যায়, বাজারের নামমাত্র অংশটুকু টিকে আছে। ইতিমধ্যে বাজারের মূল অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। শেষ অংশটুকু টিকিয়ে রাখার সরকারি কোনো উদ্যোগ নেই। অথচ ২শ বছরের পুরনো এই বাজারটি টিকিয়ে রাখা দরকার। ভাগ্যকূল বাজারের দোকানদারদের সঙ্গে এ ব্যাপারে কথা বললে তারা স্থানীয় এমপিকে দায়ী করেন। তারা বলেন, প্রচুর টাকা এ ব্যাপারে সরকারি বরাদ্দ এলেও এমপি তার দলীয় লোকদের সে টাকা ভাগ করে দিয়ে বাঁশ আর বালুর বস্তা দিয়ে নামমাত্র বাঁধ দেয়ার চেষ্টা করছেন। বালু কি আর পদ্মার ভাঙন ঠেকাতে পারে? দোকানদাররা এখন নিজেরাই চেষ্টা করছেন টাকা তুলে বাঁশের বাঁধ দেয়ার। এদিকে ভাগ্যকূল বাজারের পার্শ্ববর্তী গ্রাম মান্দ্রা, চারিপাড়া, মাগডাল, কবুতর খোলা, কেদারপুরসহ জসলদিয়া ও তার আশপাশের গ্রামগুলো ঘুরে একই চিত্র চোখে পড়েছে। স্থানীয় বিল্লাল শেখ এই প্রতিবেদককে জানান, ‘পদ্মার ভাঙন ঠেকাতে অহন আমরা নিজেরাই বাঁধ দেয়ার চেষ্টা করতাছি। জানি না কী হইব! এই বর্ষাটা টিকতে পারমু কি না জানি না!’ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন জানান, ‘বর্তমানে এখানকার ভাঙন রোধে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। সঙ্গে সেখানে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে আশা করি পদ্মার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া যাবে।’
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।