somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজার শব্দের কবি

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অঁরি কার্তিয়ে ব্রেস

৩৫মিমি লাইকা ক্যামেরা। যে ক্যামেরা দিয়ে ১৯৩২ সাল থেকে ছবি তুলে গেছেন তিনি, সে সময় থেকেই তাঁর নিত্য সঙ্গি ছিলো সে ক্যামেরাটি। তিনি ক্যামেরা দিয়ে মানুষ, নগর, সভ্যতা মহাদেশীয় মাটির গন্ধে পৃথিবীর মাটিকে সিক্ত করেছেন। আধুনিক আলোকচিত্রের জনক তিনি, শতাব্ধীর শ্রেষ্ঠ আলোকচিত্রীদের একজন হিসাবে বিবেচিত অঁরি কার্তিয়ে ব্রেসঁ। ১৯০৮ সালে অঁরি কার্তিয়ে ব্রেসঁ ফ্রান্সের সন্তেল পরিবারে জন্ম গ্রহন করেন। সংস্কৃতি ও ঐশ্বর্যে বনেদি সে পরিবারের ছোট ছেলে অঁরি কার্তিয়ে ব্রেসের কাকা লুই কার্তিয়ে ছিলেন বিখ্যাত প্রি দা রোম জয়ী শিল্পী। চাচার আগ্রহে তিনি চিত্র শিল্পী হিসাবেই তাঁর শৈল্পিক জীবন শুরু করেন। ১৯৩০ সালের দিকে তার মনের ভেতর কী এক তোলপাড় শুরু হলো - ‘আমি আমার মত হতে চাই’ আর এই ভাবনা থেকেই তিনি ক্যামেরা হাতে তুলে নিলেন। তারপর তিনি ফ্রান্স থেকে আফ্রিকা চলে যান। তখন আফ্রিকা ফ্রান্সের ঔপনিবেশ। সেখানে জীবনের মন্থনে প্রবেশ করে ব্রেসেঁর ভাবনার জগত বদলে যায়। তিনি লিখলেন ছবি তোলা এবং পৃথিবীকে বদলে দেয়া আমার জীবনের সব কিছুর চেয়ে গুরুত্বপুর্ন। আফ্রিকাতে ব্রেসের জীবন কেটেছে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরী করে। ব্লাকওয়াটার জ্বরে আক্রান্ত হয়ে এই ছবি ছবি তোলার শিল্পিকে ফিরে আসতে হয়।
ব্রেস একজন সচেতন নাগরিক ছিলেন। রাজনীতির প্রতিও তাঁর ভীষন ঝোঁক ছিল। এক সময় তিনি কমিউনিষ্ট পার্টির সঙ্গে কাজ শুরু করেন এবং ১৯৩৭ এর দিকে তিনি দলিয় সন্ধ্যাকালিন দৈনিক ছো ছোয়ায় আলোকচিত্রি হিসাবে নিয়োগ পান। তার ছবির বিষয় ছিল গন মানুষ ও সামাজিক চরিত্র সমুহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি ফরাসি সেনাবাহিনীর ফিল্ম ও ফটো গ্রাফিক ইউনিটে যোগ দেন। প্রো-ফ্যাসিষ্ট সরকারের সময় তিনি বন্দি হন। তিনি সে সময় শ্রমিক হিসাবে কাজ করতে বাধ্য হয়েছিলেন , কিন্তু তাঁর ছবি তোলা কখনও বন্ধ হয়নি। কারন তিনি তার প্রিয় ক্যামেরা লাইকাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার মনে করতেন। আলোকচিত্র তাঁর কাছে ছিল বেঁচে থাকার অন্যতম একটা দিক। বিশ শতকের কিছু অবিস্মরনিয় ঘটনা অঁরি তাঁর ক্যামেরা বন্দি করে ইতিহাস সৃষ্টি করেছেন। গান্ধীজির শেষ মুহুর্তের ছবি তাঁরই তোলা। ৬৮র ছাত্র আন্দোলনসহ দেশ সমাজ রাজনীতির অমূল্য ইতিহাস স্মৃতির সাি হয়ে আছে ব্রেসের ক্যামেরায়। ব্রেস ফ্রান্স মুক্তির ছবি তুলেছেন। সারা পৃথিবী চষে তিনি যে সব আলোকচিত্র তাঁর ক্যামেরায় ধারন করেছেন, তা এককটা শিল্পের সম্ভার ও ইতিহাসের দলিল হয়ে আছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×