somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহরে ধান কাটা ধান মারাই

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘এবার ধান কাটিব ঘচাঘচ
ঔ ধানের ছড়া মাথায় লইয়া
নাচি নাচিগো
ঔ ধানের ছড়া মাথায় লইয়া
নাচিনাচি
ফিরবো বাড়ি ঘচাঘচ।’
অগ্রহায়ন মাস। ধান কাটার মৌসুম। কৃষক েেতর ধান কেটে হাসি মুখে বাড়ি ফিরছে। ধান মারাই করছে, ধানের চিটা সরানোর জন্য ধান উড়াচ্ছে। কৃষকদের বাড়িতে বাড়িতে এখন আনন্দের বন্যা। নতুন ধানে ভরে উঠেছে কৃষকের গোলা। মুসলিমা জাহান সেতু একজন সৌখিন আলোকচিত্রী। ধানের মৌসুম শুরু হতেই সে পরিকল্পনা করলো এবার ধান কাটার ছবি তুলতে সে সুনামগঞ্জের হাওর অঞ্চলে যাবে। কিন্তু নানা সমস্যার জন্য শেষ পযর্ন্ত তার সুনামগঞ্জ আর যাওয়া হলনা। এজন্য মন খুব খারাপ। এমন মন খারপের দিনে সবুজের এক বন্ধু এসে খবর দিল তুমি চাইলে মিরপুরের শহর রা বাঁধের আশেপাশে গিয়ে ধানের তে,ধান কাটা, সে ধান নিয়ে কৃষকের ঘরে ফেরা আর ধান মারাইয়ের অসংখ্য ছবি তুলে আনতে পারো। খবরটা শুনে মুসলিমার চোখমুখ আনন্দে ভরে ওঠে। তারপর একদিন সে চলে আসে মিরপুর, সেখান থেকে সাদুল্লাহপুর, বিরুলিয়া তারপর আশুলিয়া। চারিদিকে সবুজ আর সবুজ। শুধুই ধানের ছড়ার সবুজ আভা। মুসলিমা অন্তরের সুখ চোখ দিয়ে ধরে রাখলো তার ক্যামেরায় কিকের পর কিকে!
আপনিও চাইলে এখন সবুজ ধানের সুখ এই শহরে বসেই নিতে পারেন। সে জন্য আপনাকে বেশী দুর নয় কাছেই মিরপুর চলে যেতে হবে। তারপর বিরুলিয়া বা আসুলিয়ার পথে পথে ধান তে আর ধান কাটার ধুম চোখে পড়বে। এখন পুরো এলাকা জুড়ে সুগন্ধি বোরোধান কাটা চলছে। মিরপুর চটবাড়ির বটতলা ধরে সামনে এগিয়ে গেলে ধান কাটার এমন সুখকর দৃশ্য আপনার চোখ এড়াবেনা। আরও কাছে থেকে সে দৃশ্য উপভোগের জন্য আপনি নৌকাভাড়া করে ধান েেতর একেবারে কাছে চলে যেতে পারেন। চলে যেতে পারেন বিরুলিয়া বা সাদুল্লাহপুর। সাদুল্লাপুর গেলে একবারে সনাতন পদ্ধতির ধান কাটা, ধান মারাই, আর চিটা ওড়ানোর দৃশ্য চোখে পড়বে। এখানে এখন প্রতিদিন বিকেলে এমন দৃশ্য মন কেড়ে নেবেই। তুরাগ পার থেকে মহিষের গাড়ি বোঝাই ধান নিয়ে গন্ত্যব্যে ফেরার এমন দৃশ্য এখন বিরলই বটে। এখানে মন কেড়ে নেয়া তেমন দৃশ্যের দেখা পাবেন। তবে শহর রা বাঁধ এলাকায় এখন ধান চাষ থেকে মারাই সবই হয় প্রযুক্তির মাধ্যমে। করিম নামের এক কৃষকের মুখ থেকে জানা যায়, আগে ধান কেটে বাইরাইতাম, পরে গরু দিয়ে মলম দিতাম, ধান পারানো এরা বলে মলম দেয়া। এখন ম্যাশিনই সব করে। আমরা ২৮ ধান, ২৯ ধান আর লাল ধানের চাষ করি। লাল ধানের চাষ করি মুড়ির জন্য। লাল ধানের তাই খুব চাহিদা। যতই চাহিদা থাক েেতর ধান কাটা শেষ হল বলে সুতরাং মন চাইলে আজই বেড়িয়ে পড়–ন চলে জান মিরপুর শহর রা বাঁধ ধরে বিরুলিয়া আসুলিয়া এবং সাদুল্লাহপুর। অথবা মাওয়া হয়ে চলে জান সিরাজদিখান, শ্রীনগর বা সোনারঙের দিকে। দেখে আসুন ধান কাটা আর ধান মারাইয়ের সুখচ্ছবি ।

পরিবেশ ও প্রকৃতি বিষয়ক লেখক
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×