somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয়দের হাতে পাকিস্থানী পতাকা।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার মোহাম্মদপুর। এখন বহু বিভক্ত হয়ে ধানমন্ডি, আদাবর ইত্যাদি থানারও জন্ম দিয়েছে। ভারতে, বিশেষত ভারত নিয়ন্ত্রিত বাংলায় যেসব মুসলিম নির্যাতিত-নিপীড়িত হয়ে পূর্ব পাকিস্তানে আসতেন তাদেরকে মুহাজির (হিজরতকারী) মর্যাদা দিয়ে পাকিস্তান সরকার বসবাস করার জন্য মোহাম্মদপুর এলাকাটি বরাদ্দ দেয়। এলাকার নামকরণ করা হয় ইসলামের সর্বশেষ প্রোফেট মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামানুসারে। দেশ ছেড়ে আসা উদ্বাস্তুদের সাথে আমাদের বন্ধন ছিল ইসলামের, সঙ্গতভাবেই এলাকার নামকরনও হওয়া উচিত ইসলামেরই তাতপর্যবাহী কিছুর নামানুসারে। সামরিক জান্তা আইয়ুব খান মোহাম্মাদপুরে ঢোকার মূল প্রবেশদ্বারের নামকরণ করেন নিজের নামে, আইয়ুব গেট। পরবর্তীতে বাংলাদেশ কায়েম হলে আইয়ুব গেটের নাম পালটিয়ে '৬৯ গন আন্দোলনে আত্মোতসর্গকারী আসাদের নাম প্রতিস্থাপিত করে আসাদ গেট করা হয়।
পূর্ব পাকিস্তানের আশপাশজুড়ে যখনই মুসলিমরা নির্যাতিত হয়েছে, হিন্দুদের আগ্রাসনের মুখে পড়েছে, জমিজমা দখল করা হয়েছে, সামাজিকভাবে লাঞ্ছিত করা হয়েছে কিংবা গোহত্যার দায়ে পরিবারশুদ্ধো লোপাট করে দেয়ার মত আশঙ্কা তৈরী হয়েছে তখন নির্যাতিত মানুষ মাশরেকী পাকিস্তানে এসে আশ্রয় নিত। মুহাজিরদের সাহায্য করার জন্য বিভিন্ন দাতব্য সংস্থা-সংগঠন তৈরী হয়। ধর্মীয় সংস্থাগুলোও এগিয়ে আসে। পাকিস্তানের রাষ্ট্রযন্ত্রে সেক্যুলারি ভূত চেপে বসলেও পাবলিক সেন্টিমেটকে মারাত্মকভাবে আহত করবে বিবেচনায় তারাও মুহাজিরদের লোক দেখানো খিদমতে শামিল হত অন্তত।
১৯৭১ সালে, যে আমরা, আমাদের পূর্বপুরুষরা, বিজাতীয় ষড়যন্ত্রে ভুট্টো-ইয়াহিয়ার সাথে আঁতাত করে ইসলামের নামে কায়েম হওয়া পাকিস্তান ভেঙে দিলাম, অসহায়, নির্যাতিত-নিপিড়িত মুসলিমদের আশ্রয়ের দ্বার রুদ্ধ করে দিলাম, ভারতনিবাসী মুসলিমদের বলতে শিখলাম- 'আজ থেকে তোমরা আর আমাদের ভাই নও, আমরা মুসলিম নই, আমরা বাঙালি' আমরা কিভাবে আশা করতে পারি যে তাঁরা আমাদের সমর্থন করবে? এই অসহায় মানুষগুলোর আশ্রয়স্থল পাকিস্তানকে ভেঙে দিয়েছি আমরা, কি ঠেকে পড়েছে ওদের যে পাকিস্তানের মোকাবিলায় আমাদের সমর্থন করবে? হয়ক সেটা ক্রিকেট মাঠে কিংবা রাজনীতির ময়দানে? এখনও কোলকাতার মুসলিম মহল্লাগুলোতে ১৪ই আগস্টে চান-তারার পতাকা ঝোলে কিসের টানে সেটা উপলব্ধি করার হৃদয় আমরা বিসর্জন দিয়েছি। আমরা নিজের হাতে ঐশ্বরিক বন্ধন ছিঁড়ে টুকরো টুকরো করেছি। ইডেন কোনোদিন মিরপুর হবে না। কোলকাতার মুসলিমরা আমাদের ক্ষমা করে নাই। আজও মুজাফফরবাদের শহীদের রক্ত আমাদের হাতে লেগে আছে। আমরা নিপিড়িত মুসলিমদের সহায় হওয়ার গৌরব থেকে নিজেদের বঞ্ছিত করেছি। হিন্দুরা কোনোদিন আমাদের বন্ধু ছিল না, যে মুসলিমরা আমাদের কৃতজ্ঞ নয়নে দেখত, তারাও আজ ঘৃণায় থুথু দেয়। এই ঘৃণা অর্জন করেছি আমরা নিজেরা।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:৩০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×