somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা জাতি হিসেবে কি সবচেয়ে নিকৃষ্ট হইতে যাইতেছি?

১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ হইতেছে খোদার সবচেয়ে শ্রেষ্ট জাতি। কিন্তু এই মানুষই পশুর কাতার থেকেও আরো নিম্ন কাতারে নাইমা যাইতে পারে তার কর্মের কারনে। মানুষ জাতির মইদ্ধ্যে খুব বেশি জাতি নিয়া গবেষণা করার চান্স হয়নাই কিন্তু কতিপয় জাতি নিয়া জানার পরে বুইলতে বাধ্য হইতেছি-
যে জাতি হিসাবে গর্বিত বাঙালি জ্ঞান করিতাম একটা বয়স হওয়া পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত যা দেখতে পাইতেছি সেইটা আসলে বাইরে ফিটফাট ভিতরে ফাক অবস্থা।
আমি যে জ্ঞান করি সেইটার ভিত্তিতে বলিতে পারি, মানুষকে একটু বেশি ক্ষেমতা দেওয়া হইছে আর এই খেমতার ফালতু ব্যবহারে আমরা খারাপ/বাজে জিনিসগুলায় দুনিয়ার সব জাতিরে পেছনে ফালাইতে যা করার সবই করিতেছি।
গত ২ দিন আগে এলাকায় একই দিনে ৩ টা জানাযা হয় যার ৩ জন মানুষই ভেজাল খাবারের শিকার হইয়া অকালে প্রাণ হারাইয়াছেন। ২ জনের হইছে ক্যানসার আরেকজনের কিডনি। এখন প্রায়ই শোনা যায় উনি ক্যান্সার রোগী, তমুক কিডনি নষ্ট তো অমুকের পিত্তে পাথর তো জটিল রোগ হইয়াছে। ঘরে ঘরে এলার্জির রোগী, সিজনাল জ্বর কারুরে ছাইড়া যায় না, পাড়ায় পাড়ায় ফার্মেসি। ফার্মেসী ব্যবসার মত উজ্জল ব্যবসা আর কিছু নাই।
ত কেন হইতেছে এইগুলা? মানুষের শরীরের খারাপ অবস্থার ওপর ব্যবসা চাঙ্গা হইতেছে কেন? আমাদের দেশে ফলফসল/শাক/সবজি/শস্যাদিতে যেইপরিমান কিটনাশক ব্যবহার হয়, যেই পরিমান রাসায়নিক বস্তুর ব্যবহার হয় সেইটা দুনিয়ার আর কোন দেশে কি আছে? এ তো গেল সাধারণ বিষয়, মানুষকে ইটের গুড়া গছিয়ে দেওয়া হইতেছে মরিচের গুড়া বেচার নামে এমনকি নকল ওষুধের ট্যবলেটে বিষ্টা/মাটি ভরে বিক্রি কইরা হইতেছে বইলাও খবর পড়তে হয় মাঝে মাঝে।
ইচ্ছামত কেমিকেল ব্যবহার হইতেছে সাদা চিনি উৎপাদনে অথচ দেখার কেউ নাই। সাদা চিনি শুনেছি ক্যান্সার তৈরি করার চান্স আছে। এই জিনিসটা ব্যবহার হয় না এমন কোন ঘর এই দেশে আছে বইলা জানি না। হরের প্রকার কেমিকেন, ইন্ডাস্ট্রি ফার্টিলাইজার, কীটনাশক, এন্টাইবায়োটিকের সোদনে শরিরের ভারসাম্য নষ্ট হইব না তো কি হইব? ওষুধের ওপর বেঁচে থাকতে হইতেছে দেশের সিংহভাগ মানুষের, অথচ আমাদের আগের প্রজন্মের ওষুধ বারো বছরে লাগত কি-না সন্দেহ আছে।
সব সমইস্যার মুল হইতেছে মানুষের লোভ। পয়সা কামাই করিতে গিয়া কৃষকেরা দেদারসে বিষ মিশিয়ে ফসল ফলাইতেছে, ব্যবসায়ীরা ভেজাল মিশাইতেছে, জেলে/ব্যবসায়ীরা মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দিয়া মাছের পচন রোধ করতেছে আর রাস্তাঘাটে ধুলি/বালির/পঁচা বাসি গন্ধ/ফ্যাক্টরির নির্গত ধোঁয়া যাতে মানবদেহ/পরিবেশের জন্য মারাত্বক কেমিকাল তো আছেই। সব মিলিয়া দেখতাছি এই দেশটাকে ধনের মোহে অন্ধ লোকেরা দোজখ বানিয়ে ফেলতেছে।
কিন্তু কে আটকাইবে? সবারই পয়সা দরকার, ক্ষেমতা দরকার, সমাজের ভালোর জন্য ভাবএ তো লুজাররা/অবাস্তব পাবলিক। প্রশাসনে যারা আছে তারা নিজেদের রাজা মনে করে, আর রাজার অতো কি কাজ করা লাগে নাকি? কর্মচারী/গোলাম তো এই সব পাবলিক। এরা মরলে কি আর বাঁচলেই কি।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×