somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্দাকিনী

২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উত্তর ভারতের হিমালয় সিরিজের অন্য পর্বগুলো

মন্দাকিনী নামটি ভাবলেই আমার চোখের সামনে এক ঝগড়াটে মহিলার ছবি ভেসে ওঠে। মনে হয় যেন এই মহিলা সারাদিন ধরে সারা গ্রামের মানুষের সাথে কোমরে আচল বেধে ঝগড়া করে বেড়ায়। তার ভয়ে পুরো গ্রামের মানুষ সবসময় তটস্থ হয়ে থাকে। মন্দাকিনীর স্বামী বেচারার জন্য আমার বেশ কষ্ট হয়। অবশ্য ঝগড়াটে মন্দাকিনী যেমন তার স্বামীকে যম-যন্ত্রনা দেয় সময়ে সময়ে তেমনি সোহাগও করে।


মন্দাকিনী একটি নদীর নাম। আর সবসময়েই নদী ও নারী সমার্থক শব্দ।


মন্দাকিনী নদীর হিন্দু শাস্ত্রীয় নাম হচ্ছে স্বর্গগঙ্গা নদী। এই নদীর উৎপত্তি উত্তরাখন্ডের ১২,৫০০ ফুট উপরে চোরাবারি গ্লেসিয়ার থেকে। সেখান থেকে কিছুদূর নেমে আসার পর তার সাথে মিলেছে দুগ্ধ-ফেনিত-শোভিত দুধগঙ্গা নদী। দুধগঙ্গা বিলীন হয়েছে মন্দাকিনীর সাথে। আর তারপর আরেকটু এগিয়ে যাওয়া মন্দাকিনীর সাথে এসে মিলেছে নদী স্বরস্বতী। নদীগুলো এখানে এতো ছোট, মাত্র কয়েক ফুট চওড়া। লাফ দিয়েই নদী পার হওয়া যায়।


স্বরস্বতীর সাথে মিলিত হবার পরেই মন্দাকিনী নেমে গেছে গভীর খাদে। এই খাদটা এতোটাই গভীর যে দেখলে ভয় লাগে। খাদের ভিতর দিয়ে হেলিকপ্টার উড়ে যায়। খাদের পাশ দিয়ে হেঁটে যাবার সময় নীচে উঁকি দিয়ে দেখা যায় যে ছোট ছোট যন্ত্রদানব ফড়িং উড়ে যাচ্ছে। পায়ের নীচে হেলিকপ্টারের ওড়াউড়ি, ব্যাপারটা বেশ রোমাঞ্চকরই বটে।


প্রায় ২৫ কিলোমিটার গভীর খাদ ধরে ছুটে চলার পর শোনপ্রায়াগে এসে মন্দাকিনী মিলেছে বাসুকিগঙ্গা নদীর সাথে। বাসুকিগঙ্গা তার সবটুকু ঢেলে দিয়েছে মন্দাকিনীকে। আর পুরুষ্ট মন্দাকিনী দৃপ্তভাবে এগিয়ে চলেছে আরো সামনে।


আর তারপর আরো যখন ৭০ কিলোমিটার গেল তখন রুদ্রপ্রয়াগে এসে মৃত্যু হলো মন্দাকিনীর। সে মৃত্যু বড় আনন্দের, বড় গৌরবের। সুন্দরী অলকানন্দাতে এসে ঝাপিয়ে পড়েছে মন্দাকিনী। আচ্ছা এই বিসর্জনকে কি বলা যাবে! মৃত্যুর মাধ্যমে আরো ঐশ্বর্যশালী হয়ে ওঠা!


দেবপ্রয়াগে সুন্দরী অলকানন্দা আর কিশোর ভাগিরথীর সঙ্গমে জন্ম নিয়েছে বিখ্যাত গঙ্গা। এই গঙ্গায় মন্দাকিনীর অবদান কি কম নাকি!



চোরাবারি গ্লেসিয়ারের দিকে



কেদারনাথে যাবার পায়ে হাঁটা পথ



ডান পাশের মন্দাকিনীতে বাম পাশ থেকে এসে মিলেছে স্বরস্বতী



স্বরস্বতী নদী



মন্দাকিনী নদী



ডানে স্বরস্বতী বামে মন্দাকিনী আর পিছনে দূরে দুধগঙ্গা



গভীর খাদে মন্দাকিনী



যন্ত্রফড়িংয়ের ওড়াওড়ি



পথের পাশে গভীর খাদে মন্দাকিনী



মন্দাকিনীর গিরিখাদ



দ্যা হিমালিয়ান ডগ। ভাগ্যিস এই কুত্তাগুলো সহসা ডাকাডাকি করে না। এগুলো খুবই চুপচাপ প্রাণী।



সুন্দরী অলকানন্দাতে ঝাপিয়ে পড়ার আগে মন্দাকিনী। পাহাড় কেটে গাড়ির রাস্তা।



কেদারনাথ পিক


এই কয়েকফুটের মন্দাকিনীই ২০১৩ সালে ফুলে ফেপে উঠেছিলো। সে দুর্যোগে কেদারনাথ মন্দিরের প্রাঙ্গন ও এর আশেপাশের কমপক্ষে ৬০ টি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মারা গিয়েছিলো ৬ হাজারেরও বেশি মানুষ, নিখোঁজ ২৫ হাজারের বেশি।


মন্দাকিনী ও দুধগঙ্গা
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৭ দুপুর ১:৪০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×