somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চীন কে হেয় করে দক্ষিন চীন সাগরে ভারতীয় নৌবাহিনী......

১০ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অর্থনৈতিক স্বার্থ রক্ষায় দক্ষিণ চীন সাগরে নৌবাহিনী মোতায়েনেপ্রস্তুত। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের একথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ডি.কে. জোশি।
তিনি বলেন, “যেখানে আমাদের দেশের স্বার্থ জড়িত, সেখানে আমরা অন্যদের প্রতিহত করব এবং প্রয়োজনবোধে নৌবাহিনী মোতায়েন করা হবে।”
এজন্য পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডকে প্রস্তুতরাখা হয়েছে এবং শক্তিশালী করে তোলা হচ্ছে বলে জানিয়েছেন জোশি।
তিনি আরো বলেন, দক্ষিণ চীন সাগরের ভূখন্ডগত বিরোধে ভারত সামিল না হলেওওই অঞ্চলে তেল এবং সমুদ্র এলাকার সুরক্ষায় প্রয়োজনবোধে সামরিক হস্তক্ষেপ করতে নৌবাহিনী প্রস্তুত।
ভারতের পূর্বাঞ্চলীয় সমুদ্র বক্ষের নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে নৌবাহিনী এবং দক্ষিণ চীন সাগরে হস্তক্ষেপের ক্ষেত্রে তারাই মুখ্য ভূমিকা পালন করবে।
দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীন,ভিয়েতনাম, ফিলিপাইন ও তাইওয়ানের মধ্যে বিরোধ চলছে। দফায় দফায় চলা এ বিরোধেরমধ্যেই গত সেপ্টেম্বরে যুদ্ধবিমানবাহী প্রথম রণতরীর প্রস্তুতি মহড়া শুরু করেছে চীন।
চীনের নৌ বাহিনীর এআধুনিকায়ন এবং শক্তিশালী হয়ে ওঠা ভারতের জন্য বড় ধরনের উদ্বেগ উল্লেখ করে জোশি বলেন, “আমরা কি এর জন্য প্রস্তুত হচ্ছি? আমরা কি এ ধরনের মহড়া চালাচ্ছি? এক কথায় বলা যায়, হ্যাঁ।”
সম্প্রতি চীনের হাইনান প্রদেশ তাদের পুলিশ বাহিনীকে দক্ষিণ চীন সাগর দিয়ে যে নৌ যানগুলো যাবে সেগুলো তল্ল¬াশির অনুমতি দিয়ে আইন পাস করেছে। দক্ষিণ চীন সাগরের প্রশাসনিক দায়িত্বে রয়েছে ওই প্রদেশটি।
চীনের এ পদক্ষেপের একদিন পরই ভারত দক্ষিণ চীন সাগরে নৌবাহিনী মোতায়েনের এ হুঁশিয়ারি দিল। কারণ, গত বছর অক্টোবরে দক্ষিণ চীন সাগরে তেলের খনি অনুসন্ধানে ভিয়েতনামের সঙ্গে ভারত এক চুক্তি করায় এ ইস্যুতে তাদের স্বার্থও জড়িয় পড়েছে।
দক্ষিণ চীন সাগরটি ভারতসহ অন্যান্য দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ।দক্ষিণ চীন সাগরে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।
এ সাগরে ভারত বাণিজ্য পথ এবং খনিজ সম্পদ রক্ষার জন্য নৌবাহিনীর সমাবেশ ঘটালে চীনের সঙ্গে তাদের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
তবে ওই অঞ্চলে ভারতের নৌবাহিনীর নজর কেবল ভারত মহাসাগরের ওপরই সীমাবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন নয়াদিল্লিরএক বিশ্লেষক ব্রাহমা চেলানলি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×