somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একজন নীলমেঘ
মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

কেউ কথা রাখেনি-২০১৮

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক ইউটিউবার লাইভে এসে বলেছিলো
শুক্লা দ্বাদশীর দিন এসে ইউটিউবার হওয়া শিখেয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই ইউটিউবার
আর এলোনা
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।

মামা বাড়ির ভাইরাল ছেলে পাংখু হিরো বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি ভাইরাল বানিয়ে দিবো
তখন দেখবে প্রতিটি ছেলে-মেয়ের পোস্টে
তুমি খেলা করো!
পাংখু হিরো, আমি আর কত বড় হবো?
আমার যখন মাথায় টাক পড়বে,
ভুড়ি ফুলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
ভাইরাল বানাবে?

একটাও কনফেশন্স পাইনি কখনো স্টুলিশ আর সারাহায়
৪-৫টা মেয়েকে নিয়ে দেখিয়ে দেখিয়ে ঘুরেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন রমণা-ধানমন্ডি লেকের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
কত শত ফর্সা রমণীরা
সেলফিতে স্পাউট দিয়ে হেসেছে
আমার ছবির ফ্রেমেও আসেনি কখনো কোন মেয়ে!
বন্ধু আমার কাঁধ ছুঁয়ে বলেছিলো, দেখিস, একদিন আমরাও সেলফি তুলব__
কিন্তু হাতে এখন আমাদের নোকেয়া ১১০০ মডেল,
সেই কনফেশন্স, সেই মেয়েরা, সেই স্পাউট দেয়া সেলফি
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!

DSLR Mark-3 ক্যামেরা দেখিয়ে বরুণা বলেছিল,
যেদিন এমন ক্যামেরা এনে ছবি তুলবে আমার
সেদিন আমার বুকে তোমার জায়গা হবে!
ভালোবাসার জন্য আমি নিজের ঘরে চুরি করেছি
রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছি
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা!
তবু কথা রাখেনি বরুণা, এখন তার সব এডিট করা ছবি
এখন সে যে এক বড় ফটোগ্রাফারের বিবি।

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না! :( :(

অনুপ্রেরণাঃ বন্ধু নির্ণায়ক
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×