somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একজন নীলমেঘ
মানুষ পাহাড় ডিঙায়, পর্বত ডিঙায়, আমি সময়কে ডিঙাতে পারি না। আমি এক জায়গায় জড় হয়ে বসে থাকা মানুষ, ঘূর্ণনশীল পৃথিবী ঘুরবে, আর আমি তার গতিতেই এগিয়ে যাবো। মানুষের ভালো ব্যবহারগুলো সব মরিচীকা, কোথাও সুখ নেই, চারিদিকে অহেতুক সৌন্দর্য।

দোষটা কি বাঙালি জাতির? নাকি নিজেদের!

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে একটা পোষ্ট দিলাম গতকাল। পোষ্টটা অনেকটা এরকম ছিলো "তোমার চারপাশেই অনেক অনেক শিক্ষা আর জ্ঞান রয়েছে, যা তোমার টেক্সট বুকের জ্ঞান থেকেও অনেক বেশি প্রয়োজনীয়।
শুধু সঠিক শিক্ষাটা বুঝে নিতে হবে।"
সেখানে এক ব্যাচমেটের সাথে কমেন্ট চালাচালি হচ্ছিলো, এক পর্যায়ে সে বললোঃ "আমরা বাঙালি অনেক বেশি বুঝা জাতি", "আমরা কাজ বাঙালি চিন্তা করি বেশি কাজ করি কম, আর আরেকজনকে টেনে নামানোই বাঙালির স্বভাব।"
এমন আরো অনেক অনেক কথা সে বললো। তবে আমার কথা হচ্ছে বাঙালি কারা? বাঙালি বলতে আমরা কাকে/কাদের বুঝি? আচ্ছা, বাঙালি কি আপনি-আমিই নই? আমার বাবার থেকে একটা কথা আমি প্রায়ই শুনি, "নিজে ভালো তো জগৎ ভালো।" ব্যাপারটা হচ্ছে আমি যেমন কাজ করি বাঙালিকেও তাই দ্বারা ডিফাইন করা হয়। আপনি যদি সবার সাথে ভালো থাকেন আর ভালো কাজ করেন, তাহলে সবাই আপনাকে দেখিয়েই বলবে বাঙালি জাতটাই ভালো, ঠিকঠাক মতো কাজ করে। আর যদি আপনি খারাপ করেন, তাহলে আপনাকেও শুনতে হবে বাঙালি জাতটাই খারাপ।
আপনি যদি ভালো থাকেন, আপনার সাথেও সবাই ভালো থাকতে চেষ্টা করবে। আর এভাবে যদি সবাই ভালো থাকে? তাহলে তো সবাই সবার সাথে ভালোই থাকছে। তখন খারাপ জাত বলতে কেউই থাকছে না। কিন্তু আমরা দুএকজনের জন্য পুরো জাতিটাকেই খারাপ বানিয়ে দিচ্ছি।
ধরুন সাকিব আল হাসানেরই কথা। ছেলেটা ভালো খেলে বলে অনেক অনেক দেশের মানুষ তাকে দিয়েই বাংলাদেশ আর বাঙালি জাতিকে চিনে। তারা কি কখনো বলে বাঙালি জাতটাই খারাপ? কিন্তু বলে কারা এই কথাটা? আপনার আর আমার মতো মানুষেরাই বলে। এর কারনটা কি? খুব সহজ, আমি হয়তো কারো সাথে খারাপ কিছু করেছি, সেও আমার সাথে যখন তেমনি একটা খারাপ কাজ রিপিট করে, তখনি বলে বসি শালার বাঙালি জাতটাই খারাপ!!! কিন্তু, এবার ভেবে দেখুন এখানে দোষটা কার?
আমরা সবসময় বাঙালি জাতটার দোহাই দিয়ে সটকে পড়ি, কিন্তু নিজেকে ঠিক রাখতে পারলেই এই জাতিটাও ঠিক সেটা ভেবে দেখিনা কখনো।
আমরা আসলে সবসময় একজন আরেকজনের পেছনে লেগে থাকি, কারনটা কি? কারন একজন ভালো কিছু করছে তা নিজের কাছে সহ্য হয়না, কেন সে ভালো কিছু করে আমার থেকে এগিয়ে যাবে? কথা হচ্ছে ভালো কাজ কি একজনই করে? বা একজনই কি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে?
এজন্য আবারো সাকিব আল হাসানের কাছে ফিরে যেতে চাই। কিছুক্ষণ আগেই বললাম সাকিবের কারনে অনেক অনেক দেশের মানুষ বাংলাদেশকে চিনে। আবার একই ভাবে মেসি-রোনালদোর কারনে সব মানুষ আর্জেন্টিনা-পর্তুগালকে চিনে। এরা সকলেই তাদের বেস্ট দিয়ে চেষ্টা করে ভালো খেলার। মাঝে মাঝে সফলতা পায়, মাঝে মাঝে বিফল হয়। একটু লক্ষ্য করে দেখবেন যখনি তারা সফলতা পাচ্ছে তারা হয়তো ফোকাস করার মতো পারফর্ম করছে, পাশাপাশি তাদের টিমমেটরাও সাপোর্ট করছে। এজন্যই সফলতা পাওয়া সম্ভব হয়।
কিন্তু একজনের একার পক্ষে কখনোই দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়না। প্রয়োজন অন্যান্যদের সাপোর্ট। কিন্তু আমরা এই সাপোর্টটাই দিতে চাই না, বরং তাকে বাঙালি জাতির কোঠায় ফেলে গালি দেই। কিন্তু আমরাও চাইলে তার ভালো কাজের পার্ট হতে পারি, হয়তো সে সেরা পারফর্মার তাই বেশি প্রশংসা পাবে, কিন্তু দল জিতলে শুধু মেসি-রোনালদো আর সাকিবকে নয়, পুরো দলেরই প্রশংসা করা হয় সেটা হয়তো আমরা বুঝতে চাই না।
আমাদের এই সঠিক শিক্ষাটারই খুব অভাব, যে শিক্ষা কোন বইতে পাওয়া যায় না।
চলুন না চেষ্টা করি আজ থেকেই ভালো একটা বাঙালি জাতি হতে। প্রথমে নিজে শুরু করি, নিজে ভালো বাঙালি জাতি হই, দেখবেন আশেপাশেও অনেক ভালো বাঙালি জাতি আছে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৪১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×