somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছায়া:|

১২ ই অক্টোবর, ২০১২ ভোর ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাটার সময় আমার ছায়ার দিকে তাকালাম।একটা নয় দুইটা ছায়া আমার পেছনে হেটে আসছে। ভাল করে তাকালাম, কারন আমার পকেটে প্রাইভেটে পাওয়া টাকা। সামনের মাসের জন্য আমার ভাঙ্গা নৌকার ছেড়া পালের কাজ করবে। তাই এখন আমার পাশে দুইটা ছায়া অবশ্যই সন্দেহজনক। আমি আড়চোখে তাকালাম,সরাসরি তাকানো ঠিক হবে না। তাহলে ছায়ার মালিক কোন ছিনতাইকারী হলে আর রাখঢাক না রেখে পেটে এসে সরাসরি পেটে চাকু ধরে বলবে এই মাসের প্রাইভেটের টাকা দে। নাহ তার তো জানার কথা না যে আমি প্রাইভেট পড়াই। তবে বড় একটা ভুল হয়ে গেল। উচিত ছিল টাকাটা আন্ডারপ্যান্টের পকেটে রাখা। ছাত্রীর বাসায় যেয়ে বাথরূম কোথায়? জিজ্ঞাসা করা কি খুব অভদ্রতা হত? নাহ, এখন ভেবে কোন লাভ নেই। আসলে ভদ্রভাবে সব দিয়ে দেওয়াটাই ঠিক হবে। অবশ্য সব বলতে এই মাসের টাকাটাই আছে। আর শার্টের পকেটে একটা ছেড়া পাঁচ টাকার নোট আছে। একটু বেশিই ছেঁড়া। তিনটা দোকানে সিগারেট কেনার জন্য এই পাঁচ টাকা দিলাম দুই দোকানে বলল পাল্টায় দেন। আর এক দোকানদার সিগারেট টা ধরানোর ঠিক আগে বলল, খারান এই ট্যাকায় বিড়ি হইব না ,'হের থন এইডার মইদ্যে তামুক হান্দায়ে হোগা টানেন।' অপমানকর কথা। উচিত ছিল ভয়ংকর কিছু করা। না থাক আজ টাকাটা হাতে পেলে ওর দোকান থেকে এক প্যাকেট বেনসন কিনে দেখায় দেওয়া দরকার। কিন্তু হাইজ্যাকার যদি এখন সব নিয়ে যায় তবে জবাবটা আর দেওয়া হবে না। হাইজ্যাকারকে যদি বলি, ভাই এক প্যাকেট সিগারেট খাব কিছু টাকা দয়া করে দিবেন? নাহ সিগারেট খাওয়ার জন্য এরা টাকা দিবে না। এরা যে জিনিসটা ফেরত দেয়, মোবাইলের সিম। আমার মোবাইল নাই। এইটা শুনলে হয়ত তারা বিশ্বাস করবে না। চড়থাপ্পরও দিতে পারে। কিছু করার নেই। আমি পূর্ন দৃষ্টিতে ছায়া দুটোর দিকে তাকালাম। উহু, ফলস এলার্ম। দুইটাই আমার ছায়া। একটা রোডল্যাম্পের আলোতে আমার যান্ত্রিক ছায়া আরেকটা চাঁদের আলোয় আমার ছায়া। একটা সামনে লম্বালম্বি অনেক বড় আরেকটা আমার পাশে। টাকাটা যখন আমার কাছেই আছে মেছে যাওয়ার আগে বেশ কিছু জিনিস করতে হবে। হঠাৎ নাকে এসে একটা গন্ধ ধাক্কা মারল। তাকিয়ে দেখলাম বিরানি হাউজের সামনে দাঁড়ানো আমি। আমার পেটে বেশ জোরে মোচড় দিয়ে উঠল। কারন অবশ্য আছে। আজ ছাত্রীর আম্মু কিছু খেতে দেননি। প্রতিদিন দেন আজ দেননি। আমার পকেটের যে অবস্থা ছিল, আজ বেতন না দিলে আমাকে হয়ত বলতে হত,নাস্তা দিবেন না? তাদের অবশ্য জানার কথাও নয় যে তাদের প্রাইভেট টিউটর তাদের দেওয়া চানাচুর বিস্কিট আর চা দিয়ে ডিনার করেন। নাহ মাথা থেকে বিরিয়ানির গন্ধটা বের করতে হবে। কালকে মাকে হাজার তিন মানি অর্ডার করতে হবে। বাকি টাকা মেছভাড়া। অন্তত দুশটা টাকা হাতে রাখতে হবে। কাল ওকে নিয়ে একটু রিকশায় ঘুরাঘুরি করব। মাসে দুই তিনবারের বেশি ওকে নিয়ে বের হওয়া হয় না। ওর কেনাকাটার বাতিক খুবই বেশি। বড় বড় মল গুলোতে দোকানগুলোর দিকে যেভাবে তাকায়। ইচ্ছা হয় ব্যাগভর্তি টাকা এনে ওর হাতে দিয়ে বলি আজ এই ব্যাগের সবটাকার কেনাকাটা করবা। কোন জিনিস পছন্দ হলে যত খুশি হয় তার দামের ট্যাগের দিকে তাকিয়ে চুপসে যায়। ওহ আর একটা চটপটির দোকানও কিনতাম। একটা মানুষ ঝালে হাপাতে হাপাতে কিভাবে বলতে পারে মামা আরেক প্লেট দেন, এটা ভাল করে বোঝা দরকার। মেছের কাছে চলে আসছি হাবিজাবি ভাবতে ভাবতে। বাড়িওয়ালার ছেলেটা এখানে আড্ডা দেয়। ছেলেটা মেধাবি ছিল। যেকোন অঙ্ক তিন চার ভাবে করত। ইদানিং দেখি রাতের বেলাও ঘোরাফেরা করে। ওর আব্বাকে বলতে হবে ব্যাপারটা।
দাদা ভালো আছেন?
হ্যাঁ। তুমি ভালো?
হ্যাঁ। আমিও ভালো। বেশ ভালো।
ওর হাসিটা সুস্থ মানুষের হাসি না। সত্যি বলতে মানুষের হাসি না।
আমি নিজের অজান্তে পকেটে হাত দিলাম।
বিরিয়ানির গন্ধটা এখনও নাকে ধাক্কা দিচ্ছে।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×