ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস-নসিমন সংঘর্ষে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে ওই উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাসহাটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজিজুল হক সাজু (৩০), সাহেরা খাতুন (৪৫), আফরোজা বেগম (৪২), পারুল (৪০) ও রেণু বেগম (৬০)।
নিহতদের সবাই নসিমনের যাত্রী। এদের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চৌরাস্তা কোদাইল্ল্যা গ্রামে।
স্থানীয়ও নান্দাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার বাসহাটি স্কুলের সামনে নেত্রকোণার মদনপুর মাজারের উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী নসিমন ও বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নসিমনের ৫ যাত্রী নিহত হন। আহত হন আরও ১৫ যাত্রী। পরে তাদের মধ্যে ৭ জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, নেত্রকোণার মদনপুর মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিল তারা। পথে এ দুর্ঘটনা ঘটে।
ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর/এনএস
আলোচিত ব্লগ
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন
আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ মায়া

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৫৬৩৫-৩৬
মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন
রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।