পুলিশকে মদ খাইয়ে বন্দীর চম্পট!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: যেন কোনো সিনেমার দৃশ্যায়ন! যে অপরাধী বন্দীকে শিকলবন্দী রাখতে সদা জাগ্রত-সচেতন থাকার কথা পুলিশের- সেই পুলিশকেই মদ খাইয়ে নেশাগ্রস্ত করে চম্পট দিল বন্দী! রোববার ঠিক ভরদুপুরে এ ঘটনাটি ঘটে কলকাতার শেঠ সুখলাল করনানি মেমোরিয়াল হাসপাতালে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, হাসপাতালে বন্দীর প্রহরার দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশ সদস্যকে মদ খাইয়ে দিলে মাতাল হয়ে পড়েন তিনি। আর তাতেই সুযোগের সদ্ব্যবহার করে শৌচাগারের জানালা ভেঙে চম্পট দেন বন্দী শাহজাদা।
গত ৩ এপ্রিল কাঁধে লাগানো প্লেট খুলতে প্রেসিডেন্সি জেল থেকে হাসপাতালটির উডবার্ন ব্লকের অর্থোপেডিক বিভাগে নিয়ে আসা হয় বন্দী শাহজাদাকে। পুলিশ বেখেয়াল হলেও হাসপাতালে আনার পর থেকেই পালানোর সুযোগ খুঁজতে থাকেন ডাকাতির ঘটনায় অভিযুক্ত শাহজাদা। শেষ পর্যন্ত রোববার দুপুরে পান সেই কাঙ্ক্ষিত মোক্ষম সময়। গোসল করতে যাবেন বলে বাথরুমে ঢোকেন শাহজাদা। তারপর বাথরুমে রাখা টুলে চড়ে জানালা ভেঙেই ছুট!
হাসপাতালে মদ প্রবেশ অথবা পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলেও চতুর শাহজাদার ধূর্ততার প্রশংসা করতে একটুও কৃপণতা করছেন না নিন্দুকেরা!
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন
আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ মায়া

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৫৬৩৫-৩৬
মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন
রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।