somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গ্রেফতার

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনিয়র করেসপন্ডেন্ট ও স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কমগ্রেফতার এড়াতে আমার দেশ কার্যালয়ে স্বেচ্ছায় অবরুদ্ধ থাকাকালে মাহমুদুর রহমানকে এক শিবির নেতার স্যালুট। ছবি: নাজমুল হাসান


ঢাকা: দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারকের কথিত স্কাইপি সংলাপ প্রকাশ, ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর কারওয়ানবাজারে ‘আমার দেশ’ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে এখানে তিনি দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন।

গ্রেফতারের পর তাকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে নেওয়া হয়েছে।

ভবনটির নিরাপত্তাকর্মী সাইফুল ও আতিকুল জানান, ডিবির লোকজন সকাল সাড়ে ৮টা থেকেই বিএসইসি ভবনের সামনে জড়ো হয়। একসময় পুলিশ পরিচয় দিয়ে তারা ভেতরে ঢুকে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায়।

ব্লগারদের লেখা ইন্টারনেট থেকে ডাউনলোড করে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশ করে সাধারণ মানুষের ধর্মীয় অনভূতিতে আঘাত, এর আগে বিচারপতির স্কাইপি কথোপকথন প্রকাশ ইত্যাদি অভিযোগ রয়েছে মাহমুদুর রহমানের বিরুদ্ধে। এছাড়া দৈনিকটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদালত, সরকার, টাইব্যুনালসহ নানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেখালেখির অভিযোগ রয়েছে।

আমার দেশ-এর ব্রিফিং
মাহমুদুর রহমান গ্রেফতারের সময় তার সঙ্গে থাকা আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, “তাকে গুম করার উদ্দেশ্যেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেউ যাতে কোনো ফুটেজ না পায় সেজন্য প্রথমেই অফিসের সিসি ক্যামেরাগুলো জব্দ করা হয়। এছাড়া অন্য সহকর্মীদের কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরাও নিয়ে যাওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “৯টা বাজার ৫ মিনিট বাকি থাকতে তারা (আইন শৃঙ্খলা বাহিনী) অফিসের ভেতরে ঢোকে এবং ৯টা ৮ মিনিটে তাকে ধরে নিয়ে যায়। এ সময় মাহমুদুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তার দিকে অস্ত্র তাক করা হয়। এ সময় নারী সহকর্মীরা তাকে আটকাতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ডিবি সদস্যরা।” গ্রেফতারের প্রতিবাদে আমার দেশ কার্যালয়ের ভেতরে স্লোগান দিচ্ছেন মাহমুদুর রহমানের সহকর্মীরা।

ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান এ সময় উপস্থিত ছিলেন।

বেলা ১২টার সময় মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সমানে আমার দেশ পত্রিকা ও অন্য সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করবেন। গ্রেফতারের সময় মাহমুদুর রহমান লুঙ্গি ও পাঞ্জাবি পরে ছিলেন।

ডিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির বিশেষ একটি দল মাহমুদুর রহমানের অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়। এর আধা ঘণ্টা পর ডিবির ওই দলটিই আমার দেশ অফিসে আসে। এসময় মাহমুদুর রহমানের অফিসে চল্লাশি চালিয়ে তার ব্যবহৃত ল্যাপটপ, কয়েকটি পেনড্রাইভ, দুটি হার্ডডিস্ক, একটি সিপিইউ জব্দ করে নিয়ে যায়।

এ মুহূর্তে বিএসইসি ভবনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ভবনেই আমার দেশ কার্যালয়।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

×