সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা বিনোদ বিহারী চৌধুরী আর নেই। বুধবার রাত ১০টা ১০মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর।
বৃটিশ আমল থেকে পাকিস্তান কিংবা পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যাঁর দৃপ্ত পদচারণা ছিল, সেই মানুষটি এখন চলে গেছেন না ফেরার জনপদে। বিনোদ বিহারী আর কখনও বলবেন না-‘ভীরুতা, কাপুরুষতা পাপ। মনের মধ্যে সাহস রেখো।’
বয়সের সীমা শতকের কোঠা পার করেছিলেন তিনি, কিন্তু বয়স তাকে কখনও কাবু করতে পারেনি। আজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন, সৃষ্টি করেছেন অধিকার আদায়ের অসংখ্য সহযোদ্ধা। বীরের মৃত্যুতে এখন শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তার সহযোদ্ধারা, শোকের সাগরে ভাসছেন চট্টগ্রামবাসী, যে চট্টগ্রাম, যে বাংলাদেশ, যে মাতৃভূমির মায়ায় তিনি একদিন সহধর্মীণীকে নিয়ে থেকে গিয়েছিলেন এ মাটিতে।
স্বজনদের বরাত দিয়ে বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক মানবতা বিরাধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।
তিনি বাংলানিউজকে জানান, বিনোদ বিহারী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কোলকাতার ফোর্টিস নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিনোদ বিহারীর স্ত্রী বিভা দাশ মারা যান ২০০৯ সালের ২৯ ডিসেম্বর।
তাদের দু’পুত্রও মারা গেছেন বিনোদ বিহারীর জীবদ্দশায়। কোলকাতার বারাসাতে থাকেন পুত্রবধূ আর নাতি।
আরো বিম্তারিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিনোদ বিহারী চৌধুরী আর নেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।