নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি:ফাইল ফটো
ঢাকা: দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী প্রতিবাদ সমাবেশে ডেকেছে সংগঠনটি।
বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে পাঠানো হেফাজতের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, “অবিলম্বে হেফাজতে ইসলাম উত্থাপিত ১৩ দফা দাবির বাস্তবায়ন, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালনের সময় নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণ এবং দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে।”
বিকেল ৪টায় দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগার ও ইসলাম অবমাননার বিরুদ্ধে চলমান আন্দোলনে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের আমির দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা হাফেজ শামসুল আলম, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, যুগ্মমহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা মুঈনুদ্দীন রুহী, কেন্দ্রীয় নেতা মুফতী জসীম উদ্দীন, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুনির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হাফেজ মুহাম্মদ তৈয়ব, মাওলানা শাহাবুদ্দীন নানুপুরী, মাওলানা হাবীবুল্লাহ নদভী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা শফিউল আলম, মাওলানা হাফেজ মুজাম্মেল হক, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, আব্দুল্লাহ আল-মাসরুর, মাওলানা ফেরদৌস হাসান প্রমুখ।
হেফাজতে ইসলামের বৈঠকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
বৈঠকে মাহমুদুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে শাহ আহমদ শফী বলেন, “মাহমুদুর রহমান সত্যপ্রকাশে আপসহীন সাহসী এক বীর যোদ্ধা। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আগ্রাসী যে কোন হুমকির ব্যাপারে জনগণকে অবহিত করতে যেমন কখনো বিলম্ব করতেন না, তেমনি ইসলাম ও মুসলমানদের দুশমন নাস্তিক্যবাদীদের ষড়যন্ত্র ও অপতৎপরতা সম্পর্কেও জাতিকে সজাগ করে প্রশংসনীয় দায়িত্ব পালন করেছিলেন।”
তিনি অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তিদানসহ গণমাধ্যমের কণ্ঠরোধে সকল তৎপরতা বন্ধের আহ্বান জানান।
আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “হেফাজতে ইসলাম শুরু থেকেই অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সর্বশেষ ৬ এপ্রিল লংমার্চ ও ঢাকায় এ যাবত কালের বৃহৎ মহাসমাবেশের মাধ্যমে আমাদের শান্তিপূর্ণ অরাজনৈতিক অবস্থান জাতির কাছে পরিষ্কার করেছি।”
সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বৈঠকে মাহমুদুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
মাহমুদুর রহমানের মুক্তি দাবি হেফাজতের, শুক্রবার বিক্ষোভ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন
আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ মায়া

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৫৬৩৫-৩৬
মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন
রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।