মেঘলা দুপুরে ভাবনা এলামেলো
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
পোকায় কাটে সংসার
নিপাট শাড়ীর আঁচল
ঝুল দেওয়া পাঞ্জাবীর অপূর্ব কারুকাজ
ভাদ্রের চড়া রোদকে ধমকে নামে বৃষ্টি
এভাবে আজকাল দিনের ভিতর
জেগে থাকে ছদ্মবেশী রাত
পোকার দাঁতে সংসার
ব্যর্থ জামদানী বুনে পরিপুষ্ট তাঁত...
২.
সবাই যাবে বলে
তুমিও যাবে এভাবে!
এই কি যাওয়ার সময়
এই অসময়ে!
কোথায় যাবে আর
কার কাছে যাবে!
পথের বাঁকে বাঁকে
আমাকেই পাবে,
স্মৃতির অন্ধপোকা
সব সুখ খাবে।
যেতে চাইলে যেও
এটাও নেশা,
খুব দূরে যাওয়ার নেশা
জোৎস্নায় রোদ্দুরে
শুধু যাওয়া..
আজই যাবে!!
কাছে আসো
আর একবার চোখে রাখো চোখ
দুজনের চোখে আসুক জল
অথবা শিশির সমুজ্জল
সময় শূণ্য হোক,
তারপর ’আসি’ বলে যাও
এটাই যাওয়ার নিয়ম,
আমিও জানাতে দাও
বিদায়ের নীরব সম্ভাষন।
জানি হবেনা দেখা আর
সোনা, আজ তুই ভালো থাকিস
ভালো থেকো জীবন অপার।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।
শিশু বলে মা গো...
...বাকিটুকু পড়ুন
আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার...
...বাকিটুকু পড়ুন
কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?
প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়...
...বাকিটুকু পড়ুন
Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়...
...বাকিটুকু পড়ুন