সবিনয় নিবেদন এই যে,
এই আমি সেই আমি নেই যে
আজ আর হারাইনা খেই যে
সুযোগে সাইজ করে দেই যে।
কার সাথে কোনখানে বিজি সে
কার সাথে কতটুকু ইজি সে,
কার সব আবদারে "জ্বি জ্বি" সে
পুড়িনা ঈর্ষার গাঢ় ডিজিসে।
একদা তার কথা ভাবতাম
আবেগে থরথর কাঁপতাম,
স্বপ্নের সরোবরে নামতাম
শীত রাতে দর দর ঘামতাম।
মনে মনে তার হাত ধরতাম
ডিজুসের ব্যকরণ পড়তাম,
বিরহের তাপানলে মরতাম
মিসকলে কিসকল করতাম।
মেনে নিত খুশী মনে সব সে
টেনে নিত কাছাকাছি আপোষে,
জানালোনা কি কারণ কি দোষে
একদিন ফেলে দিল পাপোষে।
তারপর কিছুদিন এলোমেলো
সময় যে কোথা দিয়ে চলে গেল,
একদিন হাসিমুখে ফিরে এলো
অনুরোধ মোর সাথে 'পাখা মেল।'
অতএব, আবেদন এই যে,
এই আমি সেই আমি নেই যে
দিয়েছিলে তুমি বাঁশ সেই যে
সেই বাঁশ আমি আজ দেই যে।
(গতকাল রাতে প্রথম ১২ লাইন লিখে পোস্ট করেছিলাম। অনেকের ভালো লেগেছে। আজ সম্পূর্ণ পদ্যটি পোস্ট করলাম। কেমন লাগলো জানালে বাধিত হব। সতত শুভ কামনা সবার জন্য।)
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




