সকল সুস্থ মানসিকতার মানুষ যে কোন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে। বর্তমান সরকারের সকল কর্মকান্ডকে ইতিবাচক ভাবে দেখুন। আপনার নেতিবাচক ধারনা পাল্টে যাবে। আর আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিষয়ে সহযোগিতার জন্য আমার এই ধারাবাহিক প্রেস রিলিজ।)
ধারাবাহিক দখল প্রসঙ্গে প্রেস রিলিজ
সরকার গভীর উদ্বেগের সহিত ল্য করিতেছে যে, বর্তমান মতাসীন দল এবং এর অংগ সংগঠনসমূহের নেতা কর্মীদের কর্মকান্ডকে বিভিন্ন প্রচার মাধ্যম নেতিবাচক ভাবে প্রকাশ করিয়া সরকারের ভাবমূর্তি বিনষ্ট করিতেছে। যাহা বর্তমান সরকারের বিরুদ্ধে ধারাবাহিক গভীর যড়যন্ত্রের একটি অংশ। যেই সময়ে ডিজিটাল বাংলাদেশ গঠনের মহত উদ্দেশ্য লইয়া সরকারী দলের বিভিন্ন সাংসদ, সাংসদপুত্র, শ্যালক, জামাতা অর্থাত পরিবারবর্গ এবং অংগ সংগঠনসমূহের নিবেদিত নেতা-কর্মীগণ দখল কার্যক্রম পরিচালনা করিতেছে সেই সময়ে এই ধরনের অপপ্রচারে সরকার হতাশা ব্যক্ত করিতেছে।
বাংলাদেশের ভূখন্ড, তেল গ্যাস এবং নদী সীমানা যেন কেহ দখল করিতে না পারে সেই লক্ষ্যে একটি দখলদার বাহিনী গড়িবার জন্য দখলকে উতসাহিত করা হইতেছে। স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রাকারী বাহিনী সর্বোতভাবে দখলে সহযোগিতা প্রদান করিতেছে। ইহা ছাড়া দখলের পরে দখলকৃত স্থান, প্রতিষ্ঠান, গরু, ছাগল ভেড়াসহ অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পত্তি সমূহের নিরাপত্তা দখলকারীরা নিজ উদ্যোগে নিশ্চিত করিতেছে। এমন পর্যায়ে দখলের বিরুদ্ধে অপপ্রচার দেশবিরোধী শক্তির গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।
উল্লেখ্য যে, বিরোধী দলের ভাষ্য অনুযায়ী বর্তমান সরকারের আমলে পার্শ্ববতী রাস্ট্র দেশ দখল করিয়া লইতে পারে। সরকার দ্ব্যর্থহীনভাবে ঘোষনা করিতেছে যে, যদি কোন কারণে দেশ দখল হইয়া যায় তবে বর্তমানে দখলে নিয়োজিত প্রশিক্ষিত দখলদার বাহিনীর মাধ্যমে তাহা পুর্নদখল করিতে সক্ষম হইবে।
দেশপ্রেমিক জনগণের নিকট আবেদন, দখল সংক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হইয়া দখলে সহযোগিতা করুন। আপনার জমি, প্রতিষ্ঠান অর্থাত স্থাবর-অস্থাবর সম্পত্তি দখল করিবার জন্য মতাসীন দলের সাংসদ, সাংসদ পুত্র, শ্যালক -জামাতা অথবা অংগসংগঠনের নেতা কর্মীদের নিকট অনুরোধ করুন। আপনার সম্পত্তিটিতে দখলদার বাহিনীর দখল নিশ্চিত করুন এবং নিরাপদ থাকুন ও ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদান রাখুন।
সরকার কঠোরভাবে জানাতে চায় যে, দখল সংক্রান্ত বিষয়ে ষড়যন্ত্রকারী মহলের যে কোন অপপ্রচার এবং দখলের মত মহতী উদ্যোগকে ব্যর্থ করার পায়তারাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে। দেশপ্রেমিক জনগনকে সাথে লইয়া সরকার ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নস্যাত করিয়া দখলময় ডিজিটাল বাংলাদেশ গঠন করিয়া ছাড়িবে।
প্রচারে :-
ডিজিটাল প্রেস বিজ্ঞপ্তি উতপাদন কেন্দ্র
(দিন বদলের পালা গ্র“পের একটি অংগ প্রতিষ্ঠান)
চিনির মূল্য বৃদ্ধি (প্রেস রিলিজ পর্ব-১)
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



