(সম্প্রতি আইনমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে যা বলেছেন তাতে পরিষ্কার যে বর্তমান সরকার বিষয়টিকে দীর্ঘসূত্রিতায় আবদ্ধ করতে চায়। আজ আর যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আর তেমনভাবে উচ্চরিত হয় না। পত্রিকান্তরে প্রকাশ সেক্টর কমান্ডার ফোরাম ধীরে চলো নীতি গ্রহন করেছে। ১৯৯৬-এর নির্বাচনের পর ৭১ এর ঘাতক দালাল কমিটিও নীরব হয়ে গিয়েছিলো। কিন্তু নতুন প্রজন্মের ভোটাররা এই একটিমাত্র ইস্যুতে মহাজোটকে মহা উৎসাহে ভোট প্রদান করেছিল। তাদের অনেকে আজ হতাশ। কিন্তু আমি নই। নিম্নলিখিত পোস্ট গত ১৮ ডিসেম্বর ২০০৮ইং-এ এই ব্লগে প্রকাশিত হয়েছিলো। আমি জ্যোতিষ নই, অতি সাধারন মানুষ। তারপরও আমার এই সকল ধারনাগুলো সত্যি হয়ে গেলে কষ্ট হয়, ভীষণ কষ্ট্)
আপনি কি মহান মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন!!
আপনার পরিবার প্রত্যক্ষ করেছে ৭১-এর চরম বিভীষিকা আর পরম দেশপ্রেম!!
আপনি কি চান ৭১-এর যুদ্ধাপারধীদের বিচার হোক!!
তবে এখনই সরব হতে হবে আপনাকে, আমাকে এবং আমাদের। যুদ্ধাপরাধীদের বিচারকে সস্তা রাজনৈতিক কৌশলে পরিণত করে যুদ্ধাপরাধীদের বাঁচিয়ে রাখার অপচেস্টাকে রুখার এখনই সময়।
আপনি ভেবেছেন কি !!
১. ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি নামের একটি সংগঠন ছিলো এবং আছে। সর্বজন শ্রদ্ধেয় জাহানারা ইমাম (একাত্তুরের দিনগুলি গ্রন্থের লেখিকা) অসুস্থতা সত্বেও অত্যন্ত পরিশ্রমে গড়ে তুলেছিলেন সংগঠনটি। দলমত নির্বিশেষে মানুষ সমর্থন করেছিলো সংগঠনটির কার্যক্রম। এরই ফলশ্র“তিতে জন আদালতে গোলাম আজমের বিচার করা সম্ভব হয়েছিলো। যদিও মিথ্যা মামলার দায় মাথায় নিয়ে জাহানার ইমাম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে যারা এই সংগঠনটির হাল ধরেছিলেন তারা ঘাতক দালালদের নিমূর্ল অপেক্ষা একটি বিশেষ রাজনৈতিক দলের সন্তুষ্টি আদায় আর স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিলেন। ৯৬ সালের নির্বাচনের পর থেকে সংগঠনটি স্থবির হয়ে পড়ে। পরবতীর্তে সামান্য হাকডাক ছাড়ে ২০০১-এর নির্বাচনের পর। তারাই এখন আবার সোচ্চার হচ্ছেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবী নিয়ে নিত্য নতুন ব্যনারে। এদের চিনের রাখুন। কারন একবার রাজাকার বারবার রাজাকার, কিন্তু একবার মুক্তিযোদ্ধা বারবার মুক্তিযোদ্ধা নন।
২. যাদের ইশতেহারে উল্লেখ করেছেন যুদ্ধাপরাধীদের বিচারের কথা তাদের অতীত কর্মকান্ড ভুলবেননা। তারা প্রতিশ্র“তি দিয়েছিলো একাত্তুরের ঘাতক দালালদের নির্মূল করবার। অথচ তাদের সাথে সংসদে বসে এরাই সংসদকে অবমাননা করেছিলো(১৯৯৬)। তখন মুক্তিযুদ্ধের চেতনা ঘুমিয়ে ছিলো। কারন ক্ষমতা আরোহনই শেষ কথা। আজ তারা জোট বেধেছে জাতীয় পার্টির সাথে। যতদূর জানা যায় ৭১-সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহনে আগ্রহী বাঙ্গালী সেনা অফিসারদের (যারা পশ্চিম পাকিস্তানে আটকে পড়েছিলেন) বিচারের জন্য যে ট্রাইবুন্যাল গঠন করা হয় তার সদস্য ছিলেন এরশাদ। ৭১-এ পাকিস্তান সেনাবাহিনীর এবং পাকিস্তান সরকারের এই বিশ্বাসভাজন ব্যক্তিটি কি যুদ্ধাপরাধী নন!! অথচ তাকে নিয়েই মহাজোট গঠন করে যুদ্ধাপরাধীদের বিচারের কথা যারা বলছেন তারা মুক্তিযুদ্ধের চরম অবমাননা করছেন। বিকৃত করছেন ইতিহাস। প্রসঙ্গত জাতির পিতা বঙ্গবন্ধূ শেখ মুজিবর রহমান হত্যাকান্ডের বিচারও তারা শেষ করে যায়নি। কারণ মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার, জাতির পিতার হত্যাকান্ডের বিচার দলমত নির্বিশেষে জাতির কাছে পরম আকাংখিত হলেও তাদের কাছে রাজনৈতিক টোপ!! সুতরাং টোপগুলোকে অক্ষত রাখতে হবে!! যাতে আবার আগামী নির্বাচনেও ব্যবহার করা যায়।
৩. একাত্তুর সালে জাতি মুক্তিযুদ্ধ করেছে একটি সুসজ্জিত সেনাদলের সাথে। আজ যুদ্ধাপরাধীদের বিচার যারা চাইছেন তারা মুক্তিযুদ্ধকে এমনভাবে উপস্থাপন করছেন যেন মনে হয় নিজামী আর মুজাহিদের বিরুদ্ধে জাতি যুদ্ধ করেছিলো। তারা বলছেন না যে যুদ্ধাপরাধী হিসেবে ইয়াহিয়া, নিয়াজী, পাকিস্তান সেনাবাহিনীর সদস্যবৃন্দ (যারা মুক্তিযুদ্ধের সময় সংশ্লিষ্ট ছিলেন) এবং এই দেশের মুজাহিদী, নিজামীসহ সকল যুদ্ধাপরাধীদের বিচার আর্ন্তজাতিক আদালতে একসাথে সম্পন্ন করতে হবে। কারণ তাদের পছন্দের দলটি ক্ষমতায় এলে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হতে পারে। যাদের অন্তরে নীরব পাকিস্তান প্রীতি তারা কিভাবে করবে যুদ্ধাপরাধীদের বিচার!! মূল আসামীদের বাঁচানোর জন্য তাদের সহায়তাকারীদের বিচার নামের প্রহসন রচনা ছাড়া কিছুই করবেনা। কারণ আগামী নির্বাচনে টোপ হিসেবে ব্যবহারের জন্য অক্ষত রাখতে হবে এই ইস্যূটিকে।
মুক্তিযুদ্ধের চেতনা, মহান মুক্তিযোদ্ধাগন, জাতির পিতা কারো দলগত বা ব্যক্তিগত পণ্য নয়। চারদলীয় জোটেও অনেক মুক্তিযোদ্ধা আছেন। কিন্তু তাদের অধিকাংশই যুদ্ধাপরাধীদের বিষয়ে অত্যন্ত উদার (আবার স্মরণ করিয়ে দিচ্ছি একবার রাজাকার বারবার রাজাকার, কিন্তু একবার মুক্তিযোদ্ধা বারবার মুক্তিযোদ্ধা নন)। আসুন আমরা সোচ্চা হই। যে দলই ক্ষমতায় আসুক আমরা তাদের বাধ্য করি যুদ্ধাপরাধীদের বিচার আর্ন্তজাতিক আদলতে সম্পন্ন করার ব্যবস্থা করার জন্য। আমাদের পিতারা পরম ভালোবাসায় এই দেশকে স্বাধীন করেছেন। আমাদের দাবী আদায় আমাদেরই করতে হবে। আসুন সচেতন হই যেন কেউ মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, যুদ্ধাপরাধীদের বিচারকে সস্তা রাজনৈতিক টোপ হিসেবে ব্যবহার করতে না পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



