গ ত দুইদিন যাবৎ ঝড়োহাওয়া সহ সারা দেশে অবিরাম বর্ষন চলছে । এমনিতেই তো ছুটির দিন তারপরেও আবার ঠান্ডা ঠান্ডা পরিবেশ । আর যায় কই , বিছানায় গা এলিয়ে দিয়ে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিতে ইচ্ছে করে।কিন্তু ছুটি হলে কী হবে কাজ আর জীবন তো থেমে থাকেনা ,তাই দুইদিনই বাড়ী থেকে বের হয়েছিলাম । গতকালের আগের দিন আমাদের স্কুরে র্যাগ ডে ছিল । যা হোক আয়োজন ছিল আমাদের নিজেরই ।স্কুলের মাঠে প্যান্ডেল, সাউন্ড সিস্টেম এর ব্যাবস্থা করা হয়েছিল।কে জানত বৃষ্টি আসবে ।তো সকাল সকাল গেলাম গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে । কাজকর্ম সারতে সারতে অনেকটাই বৃষ্টিতে ভিজে গেলাম ।আর অনুষ্ঠান শুরুর পর হোষ্ট থেকে শুরু করে সকল কাজেই আমার অবস্থান ছিল , বুঝেন তাইলে । বারবার ভিজতে হইল । অনুষ্ঠান র্শটকাট করতে হল । যাক বাসায় এসে গা এলিয়ে দিলাম বিছানায় । সন্ধ্যা পর্যন্ত ঘুমালাম।আবার গতকাল ঘুম থেকে দেরি করে উঠলাম । আরও ঘুম দেয়ার চিন্তা থাকলেও পরিবারের সবার বকুনিতে পড়তে বসলাম । দুপুর বেলা আমার বোনের সাথে বের হলাম জরুরি কাজে তবে আমাদের এলাকার আশেপাশেই । রিকশায় আসাযাওয়া করেও ভিজে গেলাম । বাসায় ফিরে বিরাট ঘুম দিলাম আরাম করে। গতকাল প্রাইভেট কোচিং কোনটাতেই যাইনি । আবার আজকে সকালে প্রাইভেট ছিল, ছাতা নিয়ে আধভেজা হয়ে গেলাম , গিয়ে দেখি স্যার বেরিয়ে পড়েছেন ,ফিরতে ফিরতে ভিজে গেরাম পুরোপুরি,বিকেলে আবার যাওয়ার কথা থাকলেও ঘুম দিয়ে সন্ধ্যায় উঠলাম ।বিশাল ভাবে এইদিনগুলোতে নিজেকেRelax করলাম। ভেবে দেখেন এরকম সুযোগ কিন্তু কমই আসে ।




অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

