somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিশপ্ত আত্মার অমীয় বাণী

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আত্মশুদ্ধির আশায় একবার এক মুর্শিদের আস্তানায় গিয়েছিলাম। মুর্শিদের চরণে হাত রেখে যখন আত্মনিমগ্ন হওয়ার চেষ্টা করছিলাম, তখন মুর্শিদের অমীয় বানী কানে ভেসে এল। যে বানী কিতাবের বানীর সাথে সাংঘর্ষিক। সবিনয়ে জানিতে চাহিলাম, মুর্শিদ ধন হে, আপনার অমীয় বানী তো ভূল? ভূল বানীতে কেন সবাইকে করছেন মশগুল? চেঙ্গিস খানের মত ব্রজকন্ঠে মুর্শিদ আমার উপর অভিশাপ্ত বানী বর্ষণ করিলেন,- খামোশ, নালায়েক, নাবালক দুর হয়ে যা আমার সামন থেকে, তুই ধ্বংস হয়ে যাবি। শিরদন্ড সোজা করিয়া জানিতে চাহিলাম, জনাব আপনেই তো বলিলেন, আমার সৃষ্টিই হয়নি, আপনার কুদরতি কেরামতি দিয়ে আমাকে আবার সৃষ্টি করা হবে। তাহলে আমার যেহেতু সৃষ্টিই হয়নি, আমি ধ্বংস হব কিভাবে? মুর্শিদ আমার সম্মুহ বিপদ তার অন্তর দৃষ্টি দিয়ে দেখিতে পারিলেন। আমাকে সর্তক করিলেন, যদি আমি তাহার অবাধ্য হই, তাহা হইলে আমার মনোবাসনা কোনো কালেই পুরণ হইবে না উপরোন্ত আস্তানা ছাড়িয়া গৃহে ফিরিবার পূর্বেই আমি ধ্বংস হইয়া যাইব।

ঐ সময়ে আমার দুটি জিনিষের খুব প্রয়োজন ছিল। হয় আমার আত্মশুদ্ধি না হয় আমার ধ্বংস। যেহেতু আমি বুঝিতে পারিলাম কোন কালেও আমার আত্মশুদ্ধি হইবে না। তাই আমি ধ্বংষটাকেই বাচিয়া লইলাম। আবার মুর্শিদের চরণে হাত রাখিয়া কহিলাম, আমি চললাম আমার গৃহে। গৃহে ফিরিয়া যদি আমি সুখ নিদ্রায় না যাইতে পারি তা হইলে আমি আবার আপনার আস্তানায় ফিরিয়া আসিব। আপনার চরণে মাথা রাখিয়া কহিব- আপনেই আমার পথ প্রদর্শক, আপনার পদধুলি কৃপা কর মুর্শিদ ধন হে। আর যদি আমি সুখ নিদ্রায় বাঁচিয়া থাকার স্বপ্ন দেখি, তাহলে আমি আর কোনো দিনও মুর্শিদমুখী হব না।

আমাকে আর কোনোদিন কোনো মুর্শিদের আস্তানা খুঁজিতে হয় নাই। সেদিন রাতে আমি এক স্বপ্নময় সুখ নিদ্রায় গিয়েছিলাম। বেঁচে থাকার কি আনন্দ উপলব্দি করতে পেরেছিলাম। কোনো এক অভিশপ্ত পরিশ্রান্ত আত্মা আমার শিয়রে দাঁড়িয়ে বলেছিল, কোনো কিছুর জন্যই তুমি নিজেকে নিজে শেষ করে দিওনা, নিজেকে নিজে ধ্বংস করো না। বেঁচে থাকো, সময়টাকে উপভোগ করো। আজকের দিনটাকে মনে করো তোমার জীবনের সেরা দিন এবং আগামীকাল আরো সুন্দর হবে সেই আশায় বাঁচো। কখনো হতাশাকে সঙ্গী করো না। এই যে আমাকে দেখছো, আমি তো এক সময় ভেবেছিলাম, যেহেতু সব হারিয়ে ফেলেছি, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? নিজেকে শেষ করে দেই, ধ্বংস করে দেই, তাহলেই সব অপ্রাপ্তির যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাব। আমি বেঁচে থাকার আনন্দটাকে উপলব্দি করতে পারিনি, তাই নিজেকে শেষ করে দিয়েছিলাম। কিন্তু আমি কোনো কিছু থেকেই মুক্তি পাইনি। বরং আমি অভিশপ্ত হলাম। যেসকল অপ্রাপ্তির জন্য আমি নিজেকে শেষ করে দিয়েছিলাম, একে একে সবই আজ আমার জন্য অপেক্ষা করছে। আমি পরিশ্রান্ত, ক্লান্ত, আমি ফেরার জন্য চেষ্টা করছি অথচ আমি ফিরতে পারছি না। আমি এক পরিশ্রান্ত, ক্লান্ত অভিশপ্ত আত্মা।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×