somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রতিদিন ( এইত আমি )

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে একটি পাখির গল্প বলব। বনের সব গাছের সাথেই তার গভীর বন্ধুত্ব, পাখিটি কিছুক্ষন এই গাছের ডালে বসে তো কিছুক্ষন ওই গাছের ডালে, সব গাছের সাথেই তার সেই কি গল্প, গল্প যেন শেষই হতে চায়না, এক গাছের সাথে গল্প করতে থাকলে অন্য গাছ রাগ করে বসে, তখন সেই অভিমানী গাছের রাগ ভাঙিয়ে আবার আরেক গাছের কাছে ছুটে চলা। কোন গাছের ডাল ভেঙ্গে পড়লে বা ছাল উঠে গেলে পাখিটি পরম মমতায় ভাঙ্গা জায়গায় হাত বুলিয়ে দেয়, আহত গাছটির কষ্ট দেখে কাঁদতে থাকে, সত্যি কথা বলতে এই বনের সবগুলো গাছ পাখিটির বড় আপন, সব কষ্ট নিজের মধ্যে পুষে পাখিটির কি সেই নিদারুণ ছুটে চলা, এভাবেই পাখিটি দিন কাঁটিয়ে দিচ্ছিল.........

বেশ কিছুদিন পরের কথা, বনের সবগুলো গাছে নতুন ফল ধরেছে, ডালগুলোও বেশ ছড়িয়েছে, গাছগুলোর এখন বড়ই আনন্দের দিন, ফল খাওয়ার লোভে ডালে ডালে দুইদিনের অতিথি পাখিদের ভিড় লেগেই আছে, গাছগুলোও সেই পাখিদের সাথে তাদের সুখ ভাগাভাগিতে ব্যাস্ত, সেই ছোট পাখিটি এসে কোন ডালে বসার জায়গা পায়না, বসতে গেলে সেই অতিথি পাখিরা তাকে অপমান করে তাড়িয়ে দেয়, তাকে নিয়ে হাসাহাসি করে, এসব দেখেও গাছগুলো কোন প্রতিবাদ না করে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে, ছোট পাখিটি গাছদের সাথে কথা বলতে গেলে তারা পাখিটিকে না দেখার ভান করে, এই আনন্দের দিনে গাছগুলো পাখিটিকে ভুলে যায়, তাকে দূরে ঠেলে দেয়, গাছদের দুঃসময়ের সঙ্গী সেই ছোট পাখিটি আজ তাদের সুসময়ের সঙ্গী হতে পারেনা, কোন ডালেই তার ঠাই হয়না, মনের কষ্ট মনে রেখে পাখিটি মুখে হাঁসি ফুটিয়ে গাছদের শুভকামনা জানিয়ে চলে আসে, ছোট পাখিটির কান্না দেখে নীরব সাক্ষী সেই বনও চোখের পানি ফেলে.........

পাখিটি আজ বড় একা। নিষ্ঠুর, স্বার্থপর এই পৃথিবীর এটাই হয়ত অমোঘ নিয়ম, ঝলমল তারায় আলোকিত রাতের আকাশের দিকে তাকিয়ে নিঃসঙ্গ পাখিটি নীরবে চোখের পানি ফেলে, তারার আলো পড়ে চোখের পানির ফোঁটা চিকচিক করতে থাকে, কান্নার ফোঁটাগুলো তারার থেকেও যেন জ্বলজ্বলে মনে হয়......

গল্পটার শেষ হয়ত এটাই হতে পারত, কিন্তু না ! ছোট এসব পাখিদেরকে ঈশ্বর অন্যের দুঃসময়ের সঙ্গী হতেই পৃথিবীতে পাঁঠায়, নিজেদের দুঃসময়ে স্বার্থপর গাছগুলো এই ছোট পাখিগুলোকেই আবার খুঁজে বেড়ায়, ছোট পাখিগুলোও সেই ডাকে নিঃস্বার্থ ভাবে সাড়া দেয়…….. একদিন ওই বনে বড় একটা ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দেয়, গাছগুলো অতিথি পাখিগুলোকে আর খুঁজে পায়না। আহত, ক্ষতবিক্ষত শরীর ও মন নিয়ে সাহায্যের আশায় এদিক ওদিক তাকাতে থাকে,ভাবে এই দুর্দিনে হয়ত কাউকে পাবেনা......

হটাৎ অনেক দূরে ছোট একটি অবয়ব দেখা যায় আর অস্পষ্ট ভাবে একটি আওয়াজ শোনা যায় " এইত আমি "; পাঠক একটু কান পাতুন তো! কি শুনতে পাচ্ছেন......?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×