“ সিগারেট মুখে দিয়া হাঁটলে নিজেরে রাজা রাজা লাগে ”- শহিদ মিয়ার ইন্টারভিউ নিতে গিয়ে প্রথমেই তাকে প্রশ্ন করেছিলাম আপনি পাবলিক প্লেসে সিগারেট খান কেন? এর উত্তরে সে ওই কথাটি বলল। পাবলিক প্লেস কী জিনিস তা শহিদ মিয়ার বুঝার কথা না। তবে ব্যাপারটি সে অনুধাবন করল এবং তার অনুধাবন শক্তিতে আমি যারপরনাই খুশি। আমি একটি দৈনিক পত্রিকার সাংবাদিক। ফিচার রেডি করার জন্য পথে ঘাটে ছুটতে হয়। কথা বলতে হয় পথে আমার দৃষ্টিতে ‘আজব’ লাগে এমন লোকজনের সাথে। একবার মোটর সাইকেল দিয়ে যাচ্ছি দেখি রাস্তার ধারের বড় ড্রেইনটিতে এক লোক ‘ছোট’ প্রকৃতির ডাক সাড়ছে। মোটর সাইকেল থামিয়ে তাকে জিজ্ঞেস করলাম ভাই কাহিনী কী, রাস্তার পাশে যত্রতত্র মূত্র ত্যাগ করছেন কেন? সে ফিক করে হেসে দিয়ে বলল-“আইর্যেন্ট তো, তাই”। আমি তার ইংরেজি উচ্চারণে মুগ্ধ হলাম। যাক প্রধানমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর স্বপ্ন বিফল হয়নি। দেশের মানুষ শিক্ষিত হচ্ছে। জিজ্ঞেস করলাম ভাই আপনার নাম কী? –“ জিল্লুর রহমান”। আমি মুখ ফসকে বলে ফেললাম বাহ আপনি তো তাইলে দেশের প্রেসিডেন্ট । তো রাস্তা ঘাটে মুতেন কেন? সে আমার কথায় বিরাট মাইন্ড করে ফেলল। বলল “ওই মিয়া আপ্নে কেডা?” আমার পরিচয় দিতেই সে আরো খেপে গেল। বুঝলাম দেশের মানুষ সাংবাদিকদের উপর বিল্লা হয়া আছে। -“মিয়া আপ্নারা পত্রিকায় ওলট-পালট কতা লিকেন আর আমরা পরি ফ্যাচের মইদ্যে,ইত্রামির আর যায়গা পায় না”। বলেই সে হনহন করে হাঁটা ধরল। আমিও তার পিছে পিছে হাঁটা ধরলাম। তার প্যাচ ধরার জন্য আমার বিরাট উৎসাহ। সে ঘুরে আমার দিকে মারমুখী হয়ে এল। আমি বুঝলাম ঘটনা বেশী সুবিধার না। তাড়াতাড়ি ফিরে এসে মোটর সাইকেল নিয়ে গন্তব্যে চলে গেলাম। এবার আসি শহিদ মিয়ার কাছে। শহিদ মিয়ার সাথে কথা বলে যতদূর জানতে পারলাম যে তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে, সে একটা খারাপ কাজ করে আর তা হল ফার্মগেটসহ আরও কয়েকটা এলাকায় সে পতিতাদের দালাল হিসেবে কাজ করে । অবশ্য কাজের সময় রাত ১০টার পর। আমাকে অবশ্য সে কথাটি সহজে বলে নাই। যখন তাকে বললাম যে আপনার কথা বললে পত্রিকায় আপনাকে নিয়ে একটা নিউজ করব, আপনার ছবি আসবে তখন সে সহজেই রাজি হয়ে গেল। সে লাফ দিয়ে বলে উঠল-“আরে আমি তো এইডাই চাইতাছিলাম,এইডা হইলে তো আমার কাস্টমার বাইড়া যাইব”। আমি তার আসন্ন ব্যবসায়িক সাফল্যের সাথে নিজের অংশগ্রহনে গর্ব বোধ করতে লাগলাম। অবশ্য বেশী গর্বে না গর্ভবতী হয়ে পড়ি তারও একটা আশঙ্কা কাজ করতে লাগল। আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই যে এতো ‘কঠিন’ কাজ করেন তো পুলিশের ভয় থাকে না? সে এর ফলে সবার জানা অথচ চমকপ্রদ একটি উত্তর দিল-“হেগো তো সিস্টেম মারা থাহেই,মাজে মইদ্যে ক্যাচাল করলে ফিটিং মারা লাগে আবারো। আর আমার উপ্রে তো কত্ত বস হের ইয়ত্তা নাইগা।আমি কী কী আর একলা এইসব কাম করি লগে আরো পোলাপাইন থাহে না! মাজে মইদ্যে নতুন মাইয়াডিও ক্যাচাল করে তয় ঠিক হয়া যায় , হাজার হউক মানুষ তো। কাম কইরা তো খাইতে হইব”। এই বলে সে লম্বা একটা সুখ টান দেয় সিগারেটে। জিজ্ঞেস করলাম ভাই কবে আসছেন ঢাকায়? –“আইছি ধরেন নিজের নাম কইতে পারি খালি হেইকালে,বাপের নামও মনে নাই,মায়ের চেহারাও মনে নাই। হে আরেক হিস্টরি,আইজকা সব কইলে আর তো আইবেন না। আরেকদিন আইয়েন, মোবাইল নাম্বারডা সেব করেন।” আমি শহিদ মিয়ার মোবাইল নাম্বারটা সেইভ করতে করতে ভাবি বলা তো যায় না কখন কী কাজে লাগে। পেশা আর জৈবিক প্রয়োজনে তো এদেরই দরকার হয়।
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।