somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের কওমী মাদরাসাগুলোর জন্য মাইলফলক জামিআ সিদ্দিকিয়া......শাহ নজরুল ইসলাম

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাওলানা শাহ নজরুল বলেছেন-মেধা ও যোগ্যতার কোন বিকল্প নেই। মেধাশীল যোগ্য নেতৃত্ব তৈরীর প্রত্যয়ে প্রতিষ্ঠিত জামিআ সিদ্দিকিয়া প্রতি বছরের মতো এ বছরও যে অবদান রেখেছে, তা সত্যি আমাদেরকে আশার আলো দেখিয়েছে। কওমী মাদরাসার পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য বহাল রেখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় একটি বৃত্তি, ২জন জিপি-৫, ৫ জন অ, ১ জন অ-, ৩জন ই+ গ্রেডে উত্তীর্ণ এবং অন্যদিকে হিফজুল কুরআন পরিক্ষায় তিনটি বৃত্তি লাভ একটি মাদরাসার জন্য কম কথা নয়। তারা প্রমাণ করেছেন কওমী মাদরাসার সেলেবাসের পাশাপশি জাতীয় শিক্ষা বোর্ডের সেলেবাস পড়িয়ে সফলতা অর্জন করা সম্ভব। জামিআ সিদ্দিকিয়ার এই সফলতা বাংলাদেশের কওমী মাদরাসাগুলোর জন্য মাইলফলক হয়ে থাকবে। শুধু পরীক্ষার ফলাফলে সফলতা নয়, জামিআ সিদ্দিকিয়া বিভিন্ন জাতীয় দিবস উদযাপন এবং ছাত্রদের মেধা বিকাশের জন্য বিভিন্ন প্রশিক্ষণ আর খেলাধুলা আয়োজন করে কওমী মাদরাসা সম্পর্কে মানুষের যে ভুল ধারণা সৃষ্টি হয়ে আছে তা ভেঙে দিয়েছে। আমরা অনেকেই কওমী মাদরাসার সংস্কারের কথা বলি, কিন্তু সৈয়দ মবনু ও তাঁর সাথীরা তা বাস্তবায়িত করে দেখিয়েছেন সংস্কার কোন পদ্ধতিতে কীভাবে করতে হবে। আমাদের বিশ্বাস, বাংলাদেশের কওমী মাদরাসাগুলো একদিন এই পদ্ধতিতে এগিয়ে এসে সফলতা পথে এগিয়ে যাবেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম গত ২১ শে ফেব্রুয়ারী সিলেট শহরের বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান ২০১২’-তে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। জামিআর প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনু’র সভাপতিত্বে ও উপ-পরিচালক মাওলানা রেজাউল হকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্র ইসমাঈল আলী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জামিআর পরিচালক মাওলানা এনামুল হক নোমান। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডা. শিব্বির আহমদ শিবলী, ইংলেন্ডের আল-আমীন প্রাইমারি স্কুলের সেক্রেটারী মাওলানা মঈন উদ্দিন, ইংল্যান্ডের দারুসসুন্নাহ একাডেমির প্রিন্সিপাল মুফতি তাজুল ইসলাম, ইংল্যান্ডের আল-আমীন ফাউন্ডেশনের ট্রাস্টি এনামুল হাসান সাবির, বার্মিংহামের বিশিষ্ট্য আলেম মাওলানা আব্দুল মতিন, জামিআ সিদ্দিকিয়ার ম্যানেজিং কমিটির সদস্য শেখ গয়াছ মিয়া, সিলেট ইসলামী একাডেমীর পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান, বালুচর ২ নং জামে মসজিদের খতীব মাওলানা শিহাবুদ্দীন, সিলকো সিটি প্রাইভেট লি. এর ম্যানেজিং ডাইরেক্টর হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, দৈনিক সবুজ সিলেটের ষ্টাফ রিপোটার নোমান বিন আরমান, দৈনিক সংলাপের ষ্টাফ রিপোটার ইকবাল হাসান জাহিদ প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. শিবলী বলেন-আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় জামিআ সিদ্দিকিয়া তাদের কৃতী ছাত্রদেরকে সম্বর্ধনা দিয়ে বিষয়ের মধ্যে কিছুটা নতুনত্ব নিয়ে এসেছে। এতে এই ছাত্রদের মনে মাতৃভাষার প্রতি অনেক শ্রদ্ধা জেগে উঠবে। এই ছাত্রদেরকে সংবর্ধনা দিতে এসে মনে হচ্ছে যেনো ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার প্রমূখদেরকে সম্মান জানাচ্ছি। আমাদের বিশ্বাস জামিআ সিদ্দিকিয়ার এই ছাত্ররা একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে।
বিশেষ অতিথি মাওলানা মইন উদ্দিন বলেন-আমরা আজ পরিবর্তনের স্বপ্ন দেখছি। এই পরিবর্তনের স্বপ্ন আমাদেরকে মূলত দেখিয়েছেন শায়খুল ইসলাম মাওলানা সৈয়দ হোসেন আহমদ মাদানী (র.)। তিনি সেলেবাস সম্পর্কিত যে বই লিখেছিলেন তা অনুসরণ করলে আমাদের কওমী মাদরাসাগুলোতে আজ আর সংস্কারের আলোচনাই আসতো না। দুঃখজনক হলেও সত্য, এই সেলেবাসকে আজও তেমন একটা অনুসরণ করা হচ্ছে না। আমার বিশ্বাস, জামিআ সিদ্দিকিয়া কিছুটা চেষ্টা করছে মাওলানা মাদানী (র.)-এর চিন্তাকে ধারণ করে এগিয়ে যেতে।
বিশেষ অতিথি এনামুল হাসান সাবির বলেন-জামিআ সিদ্দিকিয়া সত্যি আদর্শ স্থাপন করেছে বাংলা, আরবী এবং ইংরেজি ভাষার উপর সমানভাবে গুরুত্ব দিয়ে। আজ যে বাংলাদেশে শুধু ইংরেজির উপর গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই-বর্তমানেও চীন, স্পেন সহ বিশ্বের অনেক দেশে ইংরেজি শিক্ষাকে কোন গুরুত্বই দেওয়া হচ্ছে না। তবু তারা সর্বক্ষেত্রে এগিয়ে আছে। বাংলাদেশে শুধু শুধু একদল মানুষ ইংরেজির পিছনে ছুটছে। আমাদের উচিত প্রথমে মাতৃভাষাকে গুরুত্ব দান। অতপর মুসলমান হিসেবে আরবী ভাষাকে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছ থেকে কৃতি শিক্ষার্থী শরিফ মিয়া, ইসমাইল আলী, মনসুর হাসান জুনাইদ, মাহি হাসান, নাজমুল ইসলাম সাইম, মিছবাহ আহমদ রুকন, জামিল আহমদ, আব্দুল্লাহ আল হোসাইন মাসুম, নাহি হাসান, আসাদুজ্জামান, আমিনুল ইসলাম নাঈম, কামাল মিয়া ও সৈয়দা ফৌজিয়া মাইমুনা ক্রেস্ট গ্রহণ করেন।
সবশেষে জামিআর সিনিয়র শিক্ষক মুফতি মনসুরুল হক জামিআর সকল ছাত্র, শিক্ষকসহ, ভাষা শহিদ এবং গোটা বিশ্বের মানুষের মঙ্গল কামনা করো দোয়া পরিচালনা করেন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×