somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অামার পাড়ায় এখনও সন্ধ্যে নামে

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অামার পাড়ায় এখনো সন্ধ্যে নামে,
ঠিক যেমনটা গোধুলী রঙা অাকাশ ছিল,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
তবে অামার পাড়ায় এখনো সন্ধ্যে নামে।

অামার চোখে এখনো অশ্রু ঝড়ে,
ঠিক যেমনটা বিধ্বস্ত হৃদয় ছিল,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
অামার চোখে এখনও অশ্রু ঝড়ে।

অামার ঠোঁটে এখনও হাসি থাকে,
ঠিক যেমনটা অপ্রস্তুত মহড়া ছিল,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
অামার ঠোঁটে এখনও হাসি থাকে।

অামার কলম এখনও কবিতা লেখে,
ঠিক যেমনটা এলোমেলো পঙক্তিমালা,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
অামার কলম এখনও কবিতা লেখে।

অামার গল্পে এখনও স্বপ্ন অাঁকি,
ঠিক যেমনটা কল্পনার স্বাধীনতা,
তুমি ছিলেনা তখনও, এখনো নেই-
অামার গল্পে এখনও স্বপ্ন অাঁকি।

অামার রাত্রির এখনো নির্ঘুম কাটে,
ঠিক যেমনটা ওটি'র কোনো সার্জেন্ট,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
অামার রাত্রির এখনও নির্ঘুম কাটে।

অামার হৃদয়ে এখনও শ্বাস-প্রশ্বাস হয়,
ঠিক যেমনটা দিবারাত্রির যাওয়া অাসা,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
অামার হৃদয়ে এখনও শ্বাস প্রশ্বাস হয়।

তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
মাঝখানে অনেক কিছুই বদলেছে,
ক্ষতের যত দাগ নির্দ্বিধায় সয়ে নিয়েছি,
যেমনই হোক অামি বেঁচে অাছি-
অামার পাড়ায় এখনও সন্ধ্যে নামে..!!
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

×