একটু থেকো
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একলা দিনের সূর্যোদয়ে, একটু থেকো।
ক্ষত সেরে জাগছি আমি, একটু থেকো।
হিংস্র সময় কেটেই যাবে, একটু থেকো।
আঁধার কেটে আলো ফুটুক,
একটু থেকো।
শুদ্ধ যদি নাইবা হলাম,
তোমার ছোঁয়াও তপ্ত হবো-
একটু থেকো।
সতেজ সবুজ রং বদলাক
পাথর-কঠিন মানু্ষও বুঝুক-
একটু থেকো।
ক্লান্ত সূর্য দিনের শেষে
গোধূলি রঙে মলিন হোক-
একটু থেকো।
অন্ধকারে পথ হারালেও
প্রবঞ্চনা দূরেই সরুক-
একটু থেকো।
ছিন্ন পাতায় নখর থাবায়
স্বপ্নের আঁকিবুঁকি চলুক-
একটু থেকো।
প্রতিবাদ আর অস্ত্রসমর
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক-
একটু থেকো।
একটু থেকো-
বেলা বাড়ার সাথে সাথে,
ঝাঁঝালো রোদ আমার পথে;
একটু থেকো-
দখিন হাওয়ার স্রোতে ভেসে
দেখবো তোমায় শীতল চোখে।
একটু থেকো-
ডুবসাঁতারে ক্লান্ত জলে
চিৎকার হবে রক্তঠোঁটে।
একটু থেকো-
সকাল বিকাল পুড়বো আমি
তোমার রোদের প্রবল তাপে।
একটু থেকো-
আঁধার মেখে লুকাই আমি
চারপাশটায় খুঁজে দেখো।
একটু থেকো-
তোমার বুকের বা'পাশটায়
হৃৎপিন্ডের শব্দ শোনো।
কি এমন হয়?
একটু না হয় পাশেই থেকো-
কি এমন হয়?
এটুকুই তো এই আশা রেখো-
কি এমন হয়?
তোমার করুণ মায়ার পরশ
একটু নাহয় বিলিয়ে দিও-
একটু নাহয় পাশেই থেকো।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন