তুই-আমি মিলে
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাজ করে রাখা হৃদয়টা
তোর হাতে তুলে দিবো
একটু যত্ন নিস; বিরহরা
ধীরে ধীরে মুছে যাবে।
ঘুমহারা বিশ্রীরকম রুটিনটা
তোর জিম্মায় দিয়ে দিবো
একটু শুধরে দিস; স্বপ্নেরা
বাঁচার স্পৃহা খুঁজে পাবে।
বিধ্বস্ত রক্তাক্ত মস্তিষ্কটা
তোর উঠোনে এনে দিবো
একটু কথা বলিস; দুঃশ্চিন্তারা
ধীরে ধীরে হারিয়ে যাবে।
ইতস্তত নিঃশ্বাসের ঘনঘটা
তোর শৈত্যে ঢেলে দিবো
একটু প্রশ্রয়ে রাখিস; চোখেরা
গন্তব্যের দিশা খুঁজে পাবে।
তোর যত্ন, শুধরানো তোর
তোর প্রশ্রয় আর কথার গান,
ভয়াবহ এক প্রেমের আবহে
পূর্ণতা পাবে এ শূন্য প্রাণ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন