
আগের পোস্টঃ নাম রাখতে হবে মাহাথিরের নামে।
মালয়েশিয়ার পর্যটন আকর্ষণঃ পেনাং পাহাড়ের ট্রেন।
মাহাথির কৌতুক করে বললেনঃ মালয়েশিয়ার অবসর নেয়ার বয়স ৯৫ বছর।
তিনি গত রবিবার জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেয়ার পর লন্ডনে যাত্রা বিরতি কালে প্রবাসী মালয়েশিয়ানদের আয়োজনে এক চা চক্রে বক্তব্য রাখছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি কৌতুক করে উক্ত কথাটি বলেন। প্রধানমন্ত্রী মাহাথির এর বর্তমান বয়স ৯৩ বছর চলছে।
বর্তমান মেয়াদে তিনি দুই বছর প্রধামন্ত্রীর দায়িত্বে থাকবেন এবং তিনি অবসর নেয়ার সময় বয়স হবে ৯৫ বছর। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৫০০ মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর এই কৌতুক উপভোগ করেন।
তিনি বলেন , আমি অবসর নেয়ার সময় পর্যন্ত আশাবাদী । দৃষ্টান্ত দ্বারা নেতৃত্ব এই মন্ত্রের উদ্বৃতি দিয়ে তিনি বলেন কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন।
তিনি আরো বলেন, রোগ বালাই তোমাতে মেনে ফেলতে পারে কিন্তু কাজ তোমাকে হত্যা করবে না।
কাজের সময় কেবল তোমার শরীরের পেশীগুলোর ব্যায়াম হয় তা নয়, তোমার ব্রেনেরও ব্যায়াম হয়।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




