somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৩ই অক্টোবর পোর্ট ডিকসনে আনোয়ার ইব্রাহিমের অগ্নি পরীক্ষা।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালয়েশিয়ার হবু প্রধানমন্ত্রী দাতুক সেরী আনোয়ার ইব্রাহীম। ১৩ অক্টোবর উপনির্বাচনে প্রধানতম প্রার্থী

মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের প্রধান শরীক পিকেআর এর সভাপতি ও হবু প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অগ্নিপরীক্ষা ১৩ই অক্টোবর ২০১৮ পর্যটন ও বন্দর শহর পোর্ট ডিকসনে।

পার্লামেন্টে যাবার পথ প্রশস্ত করতে ওই আসনের এমপি (পোর্ট ডিকসন আসনের) দাতুক দানিয়েল বালাগোপাল আব্দুল্লাহ পদত্যাগ করলে সেই আসনে উপনির্বাচনের দিন নির্ধারিত হয়।

পোর্ট ডিকসন সি বিচে দৌড়াচ্ছেন আনোয়ার ইব্রাহিম

এই নির্বাচন আনোয়ার ইব্রাহিমের জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে দেখা দিয়েছে। কেননা, তিনি এখন দেশের হবু প্রধানমন্ত্রী । তাই তিনি পরাজিত হলে সেটা হবে এক ধরনের মান সম্মানের প্রশ্ন। এটা তার নিজের জন্ম স্থান নয়। তার জন্ম স্থানে নির্বাচন হলে তিনি হয়তো ভোটারদের কোন আলাদা আবেগ আর সহানুভূতি পেতে পারতেন। এখানে সরকার বিরোধী সবাই তার বিরুদ্ধে থাকবে।

পোর্ট ডিকসন আসনের পদত্যাগী এমপি দাতুক দানিয়েল বালাগোপাল আব্দুল্লাহ।


তবে প্রধানমন্ত্রী তুন মাহাথির বলেছেন- তিনি আনোয়ার ইব্রাহিমের নির্বাচনী প্রচারে অংশ নেবেন। সাধারণত ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কোন নির্বাচনী প্রচারে অংশ নেন না। তুন মাহাথির এবার আনোয়ার ইব্রাহিমের পক্ষে প্রচারে অংশ নিলে সেটা হবে দীর্ঘ দিনের প্রচলিত রীতির ব্যতিক্রম।


এই আসনে আনোয়ার ইব্রাহিম প্রধান প্রার্থী। তাকে আটকানোর জন্য আরো ৬ জন প্রার্থী আছেন। The Pan-Malaysian Islamic Party (PAS) এর প্রার্থী Mohd Nazari Mokhtar আনোয়ার ইব্রাহিমের প্রধান প্রতিপক্ষ। সাবেক ক্ষমতাসীনরা সম্ভবত তাকে সমর্থন দেবে।

এই নির্বাচনের ৭ জন প্রার্থী হলেন-
১। ক্ষমতাসীন পাকাতান হারাপান (PH) জোটের প্রার্থী আনোয়ার ইব্রাহিম।
২। ইসলামী জোট PAS এর প্রার্থী Mohd Nazari Mokhtar
৩। স্বতন্ত্র প্রার্থী- Stevie Chan Keng Leong
৪। স্বতন্ত্র প্রার্থী- Mohd Isa Abdul Samad
৫। স্বতন্ত্র প্রার্থী- Saiful Bukhari Azlan
৬। স্বতন্ত্র প্রার্থী- Lau Seck Yan
৭। স্বতন্ত্র প্রার্থী- Kan Chee Yuen

৯ মে ২০১৮ এর পার্লামেন্ট নির্বাচনের পর এটাই হবে ফেডারেল পার্লামেন্ট দেওয়ান রাকায়াতের প্রথমউপনির্বাচন। এর আগে বেশ কটি প্রাদেশিক পার্লামেন্টের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আগের পোস্টঃ
নেতার জন্য পদত্যাগ







সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×