
মালয়েশিয়ার ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের প্রধান শরিক দল পিকেআর~ এর প্রেসিডেন্ট (নির্বাচিত) ও জোটের ডিফ্যাক্টো লিডার দাতুক সেরি আনোয়ার পোর্ট ডিকসন উপনির্বাচনে বিজয়ী হয়েছেন। আজ শনিবার ১৩ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
ভোটারদের অংশগ্রহণ তুলনা মূলকভাবে কম হলেও মিঃ আনোয়ার নিকটতম প্রার্থীর চেয়ে মোট ২৩,৫৬০ ভোট বেশী পেয়েছেন। তিনি পেয়েছেন ৩১,০১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী PAS দলের মোহা নাজারি পেয়েছেন ৭,৪৫৬ ভোট।
এই নির্বাচনের মাধ্যমে মিঃ আনোয়ার ইব্রাহিম পার্লামেন্টে যাবার সুযোগ পেয়ে অপেক্ষমান প্রধানমন্ত্রী হবার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন।
চলতি বছর জানুয়ারি মাসে জোট পাকাতান হারাপান তুন মাহাথির এর কাছ থেকে আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতার হাত বদল সংক্রান্ত একটি সমঝোতায় উপনীত হয়। সেই মোতাবেক সর্বোচ্চ দুই বছর প্রধানমন্ত্রী থাকার পর তুন মাহাথির আনোয়ার ইব্রাহিমের কাছে দায়িত্ব দেবেন
চলতি বছর ৯ মে র নির্বাচনে ভোট পড়েছিল ৮২,৮% । আর উপনির্বাচনে ভোট পড়েছে ৭১ %। নির্বাচনে জয় লাভের পর এক প্রতিক্রিয়ায় মিঃ আনোয়ার ইব্রাহিম ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


