
অনেক দিন পর পার্লামেন্টে ফিরলেন আনোয়ার ইব্রাহিম যিনি এখন মালয়েশিয়ার অপেক্ষমান প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত। গতকাল ১৫ অক্টোবর মালয়েশিয়ার ২০১৯ অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন শুরুর দিনই শপথগ্রহণ করে সংসদে আসন গ্রহণ করলেন তিনি।

তবে নতুন জোট সরকারের বাজেটে নতুন কোন চমক থাকার সম্ভাবনা নেই বলেই সংশ্লিষ্টরা ধারণা করছেন। মালয়েশিয়ার অর্থনীতিতে প্রচুর দায়ঋণ রয়েছে।
আনোয়ার ইব্রাহিম পার্লামেন্টে প্রবেশ করার মধ্য দিয়ে তার পরিবারে এখন এমপির সংখ্যা দাঁড়ালো ৩। তার স্ত্রী ডঃ উয়ান আজিজাহ উয়ান ইসমাইল উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। তার এক কন্যা নুরুল ইজ্জাও পার্লামেন্ট সদস্য।
মালয়েশিয়াতে অর্থবছর গণনা করা হয় জানুয়ারি ~ ডিসেম্বর হিসাবে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




