দেশে যাবার সুযোগ আসছে। তবে....
----------------------------------------------------
== গৌতম রায় ==
গতকাল রাতে মালয়েশিয়া ইমিগ্রেশনের ফেইসবুক পেজে দেয়া তথ্য থেকে বুঝা গেল- স্বপ্ন অধরাই থাকলো। কারন, একজন অবৈধ শ্রমিককে দেশে যেতে ৩/৪ হাজার রিঙ্গিত গুনতে হবে। প্রায় সবাই ৬ মাসের বেশী অবৈধ। তাদের জরিমানাই লাগবে ২ হাজার রিঙ্গিত। অনেকের পাসপোর্ট নেই বা মালয়েশিয়া আসার প্রমানাদিও নেই। তাদের জরিমানা গুনতে হবে ৩ হাজার রিঙ্গিত। সাথে ট্রাভেল পাস, স্পেশাল পাস, বিমানের টিকেট। খরচ প্রায় ৪ হাজার রিঙ্গিত। এই কেইসগুলো মূলতঃ বেশী। এখন প্রশ্ন হচ্ছে কতজন শ্রমিক এত টাকা খরচ করে দেশে যাবে বা যেতে পারবে? এটা কোন সূযোগই নয় বা সাধারন ক্ষমাও নয়। তারপর ভবিষ্যতে ৫ বছরের জন্য এদেশে তাকে ব্ল্যাকলিষ্ট করা হবে।
কাজেই যারা দেশে যাবার জন্য সরকারের নতুন ঘোষনায় পথ চেয়েছিল, তাদের আশায় গুড়েবালি। অবৈধ শ্রমিক বিতাড়নে সরকারের এই প্রকল্প কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে।
আসুন তবু দেখা যাক কার জন্য কত টাকা জরিমানা-
মালয়েশিয়ায় অবৈধ হবার হবার পর ইমিগ্রেশনে কার কত রিঙ্গিত জরিমানা ধার্য্য করা হয়েছে?
-----------------------------------------------------------------------------
♦ ১ - ৩০ দিন পর্যন্ত দৈনিক ৩০ রিঙ্গিত হিসাবে।
(যেমন- ২০ দিন অবৈধ হলে ৬০০ রিঙ্গিত)।
♦ ৩১দিন - ৬ মাস যতদিনই হোক ১,০০০ (এক) হাজার রিঙ্গিত।
♦ ৬ মাসের উর্ধ্বে যত দিন বা বছরই হোক ২,০০০ (দুই) হাজার রিঙ্গিত।
♦ মালয়েশিয়ায় অবৈধভাবে এলে, অর্থাৎ এদেশে আসার কোন প্রমানপত্র দেখাতে না পারলে অবৈধভাবে থাকার জন্য ৩,০০০ (তিন) হাজার রিঙ্গিত।
♥ উল্লেখ্য, প্রতিটি জরিমানার সাথে স্পেশাল পাসের জন্য ১০০ রিঙ্গিত জমা দিতে হবে।
ইমিগ্রেশন ব্ল্যাকলিস্ট
----------------------------------
কাকে কতদিনের জন্য এদেশে ব্ল্যাকলিষ্ট করা হবে-
৭ দিন - ১ মাস = ১ বছর
২ - ৩ মাস = ২ বছর
৩ - ৬ মাস = ৩ বছর
৬ মাস বা তার বেশী = ৫ বছর।
বাবু গেৌতম রায় এক জন সাংবাদিক। তিনি মালয়েশিয়ায় অবস্থানরত অন্যান্য বাংলাদেশী সাংবাদিকদের মতো নন। তার কলমে ধার আছে।
তিনি প্রায় ২৯ বছর আগে ব্যাংকক বেড়াতে এসে শখের বশে মালয়েশিয়া আসেন। পরবর্তীতে তিনি এখান বিয়ে করেন। অধুনালুপ্ত আজকের কাগজের তিনি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। তার করা অনেক রিপোর্ট সেই সময় সারা জাগিয়েছিল।
মালয়েশিয়াতে প্রথম বাংলা পত্রিকা তার হাত ধরে বের হয়েছিল। এখানে উনার সুন্দর একটি লেখা আমি শেয়ার করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



