
ফরাসী ভাষা কঠিন মনে হলেও এটি খুব সুন্দর একটি ভাষা। এটি রোমান ভাষার অন্যতম প্রধান একটি ভাষা।
ইংরেজি ভাষার পরে পৃথিবীতে দ্বিতীয় আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত ভাষা হচ্ছে ফরাসি ভাষা।
পুরো পৃথিবীতে ৭৬.৮ মিলিয়ন নেটিভ স্পিকারসহ সর্বমোট ২৭৪ মিলিয়ন লোক ফরাসি ভাষায় কথা বলে। দেশের সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে ফরাসী ভাষায় ইংরেজির তুলনায় অনেক বেশী দেশের মানুষ কথা বলে।
আমার নিজের ধারণা, ফরাসীরা কোন উপনিবেশ নিজের অধীনে নেবার পর সেখানে ফরাসী ভাষাকে চালু করার ব্যাপারে খুব বেশী তৎপর ছিল। দেখা গেছে, ফরাসী কলোনীগুলোর বেশীর ভাগ দেশেই এখন ফরাসী ভাষা প্রধান ভাষা হিসাবে চালু রয়েছে।
ইংরেজী ভাষা সেই তুলনায় খুব বেশী দেশের প্রধান ভাষা নয়। পৃথিবীতে যে দেশগুলোতে ইংরেজি ভাষা প্রধান ভাষা হিসাবে চালু রয়েছে সেই দেশগুলো হলোঃ যুক্তরাষ্ট, ক্যানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ক্যানাডা ইংরেজি ভাষী দেশ হলেও এর দ্বিতীয় সরকারী দাফতরিক ভাষা হচ্ছে ফরাসী। এছাড়া ক্যানাডার অন্যতম জনবহুল প্রদেশে কুইবেক এর প্রথম ভাষাই হচ্ছে ফরাসী।
বর্তমানে পৃথিবীর ২৯ টি দেশের দাপ্তরিক সরকারি ভাষা হচ্ছে ফরাসি। এছাড়া ফ্রান্স কর্তৃক নিয়ন্ত্রিত আরো ১১ টি অঞ্চলের সরকারী ভাষা হচ্ছে ফরাসি ভাষা।
যে দেশগুলির সরকারি ভাষা হচ্ছে ফরাসি সে দেশগুলির নামের তালিকা দেওয়া হলঃ
১। বেলজিয়াম ( Belgium),
২। বেনিন ( Benin,)
৩। বারকিনা ফাসো ( Burkina Faso,)
৪। বুরুন্ডি ( Burundi,)
৫। ক্যামেরুন( Cameroon)
৬। ক্যানাডা ( Canada)
৭। শাদ ( Chad)
৮। আইভরি কোস্ট ( the Ivory Coast)
৯। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ( the Democratic Republic of the Congo)
১০। জিবুতি ( Djibouti)
১১। ইকোয়েটরিয়াল গিনি ( Equatorial Guinea)
১২। ফ্রান্স ( France)
১৩। হাইতি ( Haiti)
১৪। লুক্সেমবার্গ ( Luxembourg)
১৫। মাদাগাস্কার ( Madagascar)
১৬। মালি ( Mali )
১৭। মোনাকো ( Monaco)
১৮। নাইজার( Niger)
১৯। রুয়ান্ডা ( Rwanda)
২০। সেনেগাল ( Senegal)
২১। সিসিলিস ( Seychelles)
২২। সুইজারল্যান্ড ( Switzerland)
২৩। টোগো ( Togo )
২৪। ভানুয়াতু ( Vanuatu)
২৫। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ( Central African Republic)
২৬। গাবন ( Gabon)
২৭। কমোরস( Comoros)
২৮। কঙ্গো ( Congo)
২৯। গিনি ( Guinea)
ভারতের পন্ডিচেরিতে বেশ কিছু লোক ফরাসী ভাষায় কথা বলে। এবার আরো একটি মজাদার তথ্য শেয়ার করি। ১০৬৬ সাল থেকে ১৩৬২ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর ইংল্যান্ডের সরকারী/দাফতরিক ভাষা ছিল ফরাসী ভাষা। ।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




