
* নতুন একটি ভাষা শেখার চেষ্টা করা আসলেই দারুন একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। যারা নতুন একটি ভাষা শিখতে শুরু করেছেন তারা নিশ্চয়ই আমার সাথে এক মত হবেন।

* রোমান ভাষা (Romance Language)- Latin ( Vulgar Latin) থেকে জাত ভাষাকেই রোমান ভাষা বলে।
বহুল ব্যবহৃত রোমান ভাষা হচ্ছেঃ
( ১) স্প্যানিশ ভাষা- ৪৮০ মিলিয়ন লোকের দেশজ ভাষা।
(২) পর্তুগিজ ভাষা- ২৫৫ মিলিয়ন লোকের দেশজ ভাষা।
(৩) ফরাসি ভাষা- ৭৭ মিলিয়ন লোকের দেশজ ভাষা।
(৪) ইতালিয়ান ভাষা- ৬৫ মিলিয়ন লোকের দেশজ ভাষা।
(৫) রুমানিয়ান ভাষা- ২৪ মিলিয়ন লোকের দেশজ ভাষা।
* পৃথিবীতে থেকে ২৯ টি দেশের দাপ্তরিক ভাষা হয়েছে ফরাসি ভাষা।
*ফরাসি ভাষায় সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর হচ্ছে E
বিভিন্ন দাওয়াতপত্রে বহুল ব্যবহৃত ফরাসি বাক্য যা সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় সেটা হচ্ছেঃ।
R. S. V. P.
( Répondez S'il Vous Plaît).
এর সহজ সরল ইংরেজি হচ্ছেঃ Please Respond.
* এবার একটি মজাদার তথ্য শেয়ার করিঃ
১০৬৬ সাল থেকে ১৩৬২ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর ইংল্যান্ডের সরকারী/দাফতরিক ভাষা ছিল ফরাসী ভাষা। ।
কারণ সেই সময় ফরাসিরা ইংল্যান্ড দখল করে নিয়েছিল।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



