অনেক অনেক দিন আগের কথা। বঙ্গ দেশে বাস করতো এক কৃষক পুত্র। সে ছিল খুবই ভালো মনের এক জন চাষী।
দিন-রাত পরিশ্রম করে সে সোনার ফসল ঘরে তুলতো।
এক কৃষাণ কন্যার সাথে তার প্রেম-ভালোবাসা হয়েছিল।
কৃষাণ পুত্র চাষবাসের কাজে ব্যস্ত থাকতো। চাষ আবাদের ফাঁকে ফাঁকে তারা ডেট করতো।
এই ভাবে কিষাণ পুত্রের দিন কাল ভালোই আনন্দে কাটিযয়ি যাইতেছিল।
কিন্তু কৃষাণ কন্যার ইহাতে মন ভরিত না। সে সব সময় চিন্তা করত তাদের একটা সংসার হবে। ঘর বাড়ি হবে। ছেলে মেয়ে হবে ইত্যাদি।
তাই এক দিন সে কৃষাণ পুত্রকে বলিল, চলো আমরা বিয়ে করে ফেলি।
কিন্তু কৃষান পুত্র ছিল বড়ই চালাক । সে ভাবলো, এমনিতেই তো বেশ ভালো আছি। বিয়ে করে ঝামেলা বৃদ্ধি করার দরকার কি।
সে নানান তালবাহানা করে বিয়ের কথা এড়িয়ে যেতে থাকলো।
দিন যায় । মাস যায় । কৃষাণ পুত্র আর অবসর পায় না। তাদের বয়স বেড়ে যেতে থাকে।
কৃষান কন্যা তবু স্বপ্ন দেখতে থাকে । এক সময় তাদের বিয়ে হবে ঘর হবে সংসার হবে । ছেলে মেয়ে হবে।
ভদ্রলোক যারা চাকরি বাকরি করেন তাদের ছুটি আছে।
সপ্তাহে পাঁচ দিন চাকরি করার পরে দুই দিন ছুটি। বিভিন্ন উৎসবের সময় ছুটি । কখনো কখনো ছুটি আট/ দশ দিনে গিয়েও ঠেকে। এছাড়া ও বছরে আরও নানান রকম ছুটি আছে। অবসর কাটানোর জন্য ঘুরে বেড়ানোর জন্য।
কৃষক সপ্তাহের ৭ দিনই কাজ করেন। তার কোনো ছুটি নেই। অবসর নেই।
সেটা কি সাধারণ সময়। কি উৎসবের সময় । কোন সময়েই তার ছুটি নেই।
সারা বছরই তার কাজ করতে হয়।
এখন তাদের প্রেম কাহিনী শুনুন গানে গানে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



