
আজ মালয়েশিয়ার দিবস। মালয়েশিয়াতে একই ধাঁচের তিনটি দিবস পালিত হয় সেই দিবসগুলি হচ্ছে - পহেলা ফেব্রুয়ারি ফেডারেল টেরিটরি দিবস, ৩১ শে আগস্ট স্বাধীনতা দিবস ও ১৬ ই সেপ্টেম্বর মালয়েশিয়া দিবস ।
এই দিবস গুলিতে পুরো মালয়েশিয়াতে সরকারি ছুটি থাকে। এরা ছুটি পাগল জাতি।
মালয়েশিয়া দিবসকে মালয় ভাষায় হারি মালয়েশিয়া বলে। প্রতি বছর ১ ৬ সেপ্টেম্বর মালয়েশিয়ান ফেডারেশন প্রতিষ্ঠার স্মরণে এই দিবসটি পালিত হয় এবং সরকারী ছুটি থাকে ।
হাজার১৯৫৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর হাজার ১৯৬৩ সালের এই দিনে তেরোটি প্রদেশ একত্রিত হয়ে মালয়েশিয়ান ফেডারেশন গঠন করে। নর্থ বোর্নিও, সারাওয়াক এবং সিঙ্গাপুরও ফেডারেশন এ যোগদান করে। সিঙ্গাপুর অবশ্য ফেডারেশন থেকে দু'বছরের কম পরে 1965 সালের 9 আগস্ট বের হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




