Covid 19 vaccine নিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
ছাব্বিশে ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও দুইদিন আগেই টিকা কর্মসূচি শুভ উদ্বোধন হয়ে গেল আজ ২৪ ফেব্রুয়ারি ২০২১।
প্রধানমন্ত্রী তান শ্রী মুহিদ্দিন ইয়াসিন প্রথম ফাইজার-বায়োএনটেক কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণকারী প্রথম নাগরিক, ।
আজ থেকে শুরু হওয়া বিশাল জাতীয় টিকাদান কর্মসূচির (এনআইপি) প্রথম শটটি তিনি তার পূর্ব ঘোষণা অনুযায়ী করেছেন।
টিকা নিয়ে মানুষের মধ্যে ভয় ভীতি দূর করার জন্য তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি প্রথম টিকা নেবেন যাতে মানুষের মনে ভয় দেখতে অনেকটা কমে আসে।
মহিউদ্দিন পুত্রজায়ার প্রিসিন্ট ১১ জেলা স্বাস্থ্য কার্যালয়ে প্রথম ডোজ নিয়েছেন যা দেশজুড়ে ৫৩২ টি টিকা কেন্দ্রের একটি হিসাবে মনোনীত করা হয়েছে।
কর্পোরেট পোশাক পরিহিত মহিদ্দিন তার বাম বাহুতে ভ্যাকসিন দেওয়ার সময় তাকে শান্ত দেখা গেছে। তার মধ্যে কোন আতঙ্ক লক্ষ্য করা যায়নি।
শট নেওয়ার আগে প্রধানমন্ত্রী ভ্যাকসিনের বিষয়ে ব্রিফিং পেয়ে ভ্যাকসিন স্টেশনে যাওয়ার আগে একটি সম্মতি ফরমে স্বাক্ষর করেন।
পহেলা মার্চ থেকে সর্বসাধারণের জন্য ভ্যাকসিন কর্মসূচি উন্মুক্ত করা হবে।
প্রায় ২৬ মিলিয়ন মানুষ এই কর্মসূচির আওতায় থাকবে বলে জানা গেছে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


