somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সপ্তম বর্ষপূর্তি পোস্ট আর সাতময় জীবন ......

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাত সংখ্যাটা আসলেই প্রথমে মনে আসে লাকি ৭ এর কথা।৭ সংখ্যাটা লাকি কেন? এই পৃথিবীতে যত কিছু ৭ সবই কি ভালো কিছু বহন করে?বাস্তব জীবনে কোনও সংখ্যাকে কোনদিন তেমন গুরুত্ব না দিলেও সপ্তম বর্ষপূর্তি হিসেবে ৭ সংখ্যাটি চোখের সামনে বার বার ঘুরাফেরা করছে।
এই জগতে ৭ এর প্রভাব মারাত্মক। কেন যে ৭ সংখ্যাটা ওতপ্রোত ভাবে সব জায়গায় জড়িত বোঝা মুস্কিল। এই যেমন, সপ্তাহের দিন সাত টা আবার রঙধনুর সাত রঙ। সুরের ক্ষেত্রেও বলা যায় সপ্তক স্কেল। পৃথিবীকে ভাগ করলে পাবেন সাত মহাদেশ আবার জীবন রক্ষাকারী পানি,এর মানও কিন্তু সাত।
আকাশের সপ্তর্ষিমণ্ডল বা সাত তারার গুচ্ছকে যেমন হিন্দুরা গুরুত্ব দেয় তেমনি রোমান ধর্মে সাত সংখ্যাটিকে পৃথিবী সৃষ্টির সংখ্যা হিসেবে ধরা হয়। ক্রিসটান ধর্মে সাত কে গননা করা হয় মা মেরির সাতটি সুখ আর সাতটি দুঃখ হিসেবে।তেমনি মুসলিমদের সাত আসমান আর সাতটি বেহেশতের কথা তো সবারই জানা।
তাই এই ব্লগের সাথে সাত বছর থাকতে পারাটা নিতান্তই আনন্দের।কোনও এক বিশেষ ব্যাক্তি বলেছিলেন,প্রতিদিন কিছু না কিছু পড়। সেই থেকে পড়া শুরু করেছি, এখনও পড়ছি। পড়তে পড়তে কতদিন আর চুপ করে থাকা যায়, তাই মাঝে মাঝে সাহস করে লিখেও ফেলি। তাই আমার পোস্টের সংখ্যা আমার সাহসের মতো হলেও পড়তে একদিনের জন্যও সাহসের অভাব হয় না।
কতো বিচিত্র এই ব্লগ। সবাই লেখে, কেউ ছদ্মনামে আর কেউ নিজ নামে। কতো জ্ঞান, কতো শব্দভাণ্ডার আর কতো যে বিষয় আছে লেখার তা ব্লগে না আসলে বুঝা যাবে না। সবাই যে বলে সমাজে অবক্ষয় হচ্ছে, সমাজ লাটে যাচ্ছে কিন্তু এই যে একঝাক লেখক ,পাঠক তারা তো সমাজেরই অংশ।তাদের দেখলে কি মনে হয় সমাজের ক্ষতি হচ্ছে। বরঞ্চ মনে হয় যে, তারাই আগামিতে নতুন এক বাংলাদেশ উপহার দিবে।
ব্লগ একটি চলমান প্রক্রিয়া।এখানে বিভিন্ন ধরনের লেখা যেমন আসে তেমনি বিভিন্ন ধরনের লেখকও আসে। অতীতে অনেক ভালো ব্লগার যারা ব্লগ ছেড়ে চলে গেছেন তারা কি সত্যিই ব্লগ ছেড়ে গেছেন? আমার তো মনে হয়না।যেখানে প্রতিটি লেখাই নিজের সন্তানের মতো সেখানে তারা তাদের সন্তানকে ছেড়ে কিভাবে থাকবেন? তারা আছেন আমাদের আশেপাশেই।
সামু হচ্ছে একাধিক প্রজন্মের সাক্ষি। প্রজন্ম হতে প্রজন্ম অনেক পার্থক্য থাকে, সেটা রাজনৈতিক প্রেক্ষাপট, শিক্ষাব্যাবস্থার পরিবর্তন, সামাজিক পরিবর্তন বিভিন্ন কারনে হতে পারে, তাই সামুতে লেখকের ধরণ, লেখার ধরনও সময় হতে সময় ভিন্নতর হতে পারে।আগে ব্লগ জমজমাট ছিল কিন্তু এখন নেই এগুলো আমার কাছে ফালতু কথা মনে হয়। ব্লগ ঠিকই আছে ,তবে লেখার মান অনেক সময় উঠানামা করে –এই যা পার্থক্য।
সবশেষে সবার কাছে অনুরোধ , আপনারা কমেন্ট করুন। প্রচুর কমেন্ট করুন। ভাল-মন্দ, গঠনমূলক সমালোচনা করুন। কমেন্ট একজন ব্লগারকে অনেক উতসাহ দেয়। তার ভালো মন্দ সে নিজে যাচাই করতে পারে আর পরিশেষে নিজেকে পরিবর্তনের দ্বার উম্মুক্ত করে দেয়।

সবাই ভালো থাকুন, ব্লগিং করুন, সুস্থ থাকুন।


সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×