দীর্ঘশ্বাসের একটা ইমোর অভাব প্রায়শ ই বোধ করি এখনো বোধ করতেসি তীব্র ভাবে।
আমি তখন বেশ ছোট, ঠিক ঠাক মতন কিছু মনে নাই। আম্রা তাদের বাসায় ভারা থাকতাম। ধরি তার নাম ছিল রূপক - রূপক ও তখন আন্ডা বাচ্চা ছিলো। আম্রা বড় হবার আগেই আমার বাবার চাকুরীজনিত কারনে সেই এলাকা ত্যাগ করলাম। ঐ সময়কার আরো অনেক বন্ধুর মতন রূপকের কথাও আমার স্মৃতি মুছে ফেলতে পারতো, ইনফ্যাক্ট নাম ছাড়া আর কিছু মনেও নাই, নামটাও মনে আছে কারন তারসাথে তোলা আমার ছবিগুলা আমাদের বাসার অ্যালবামে আছে।
পাক্নার আমার প্রেমিকারা সিরিজ পড়ে আমার কেবলি রূপকের কথা মনে পরে। মনে হয় এইচ এস সি শেষে যখন কোচিং করতাম অথবা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে বেরাচ্ছিলাম অথবা অন্য যেকোন সময় আমার রূপকের সাথে দেখা হইতে পারতো..........................কথায় কথায় আমরা জানতে পারতাম তুমিই রূপক আমিই কঁাকন, আমরা আমাদের কারো জন্মদিনে কোন গান গাই নাই কিন্তু ওপেন্টি বায়োস্কোপ অথবা ফুলটোক্কা নিঃশ্চই খেলসি সেগুলা আমার মনে না থাকলেও রূপকের মনে থাকতে পারতো, আর দুজনের কারোই মনে না থাকলেও সমস্যা নাই আম্রা বইসা বইসা স্মৃতি বানাইতে পারতাম ......................... আরো অনেক কিছুই হইতে পারতো .................................
কিন্তু হায় কিছুই হইলো না এই জীবনে ইনফ্যাক্ট রূপক নামে আর কোন ছেলের সাথে দেখাই হইলো না ; নামটা তো খুব একটা আনকমন ছিলো না তবুও দেখা হইলো না..............
জীবনে অনেক কিছুই হইতে পারতো যা হয়নাই কিন্তু পাক্নার সিরিজ পড়ার পরথিকা রূপকের সাথে আরেকবার দেখা না হওয়ার দুঃখটাই প্রকট হইয়া উঠতেসে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



