আমাদের দেশের সবচাইতে সম্মানিত স্থান আমাদের জাতীয় সংসদ ।অথচ অতি দুঃখের সাথে বলতে হচ্ছে সেই সর্বোচ্চ স্থানে আজ মাছের বাজার বসেছে । আমাদের মাননীয় স্পীকার সাহেব সেই বাজারের দর্শক । সরকার হচ্ছে বিক্রেতা আর বিরোধী দল হচ্ছে ক্রেতা । সরকার সব কিছুর সিদ্ধান্ত দিচ্ছে আর বিরোধী দল চেচামেচি করে গলা ফাটাচ্ছে । স্পিকার সাহেব বলছেন , 'এটা বলা ঠিক হচ্ছে না , ওটা করা ঠিক হচ্ছে না , কিন্তু কে শোনে কার কথা ।
মাঝখান থেকে দেশের সাধারণ জনগনের কাড়িকাড়ি টাকা নষ্ট হচ্ছে । হাসি পায় যখন শুনি বিধবা মেয়েদের শাড়ি নিয়ে আজকাল সংসদ এ কথা কাটাকাটি হচ্ছে ।
এখন মনে হচ্ছে ভোট দিয়ে আমরা নিজেদের বলির পাঠা হিসেবে তৈ্রি করেছি ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১১ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


