প্রাথমিক শিক্ষা উন্নয়ন, উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র নির্মাণ ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ১১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। এ ধরনের প্রকল্পে তিন কোটি ৬০ লাখ মানুষ উপকৃত হবে। এর মধ্যে তৃতীয় প্রাইমারি শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৩) অতিরিক্ত ৪০ কোটি ডলার, দুর্যোগের সময় ব্যবহারের জন্য বহুমুখী আশ্রয়কেন্দ্র প্রকল্পে সাড়ে ৩৭ কোটি টাকা এবং দরিদ্রদের আয়বর্ধক সহায়তা কর্মসূচিতে ৩০ কোটি ডলার দেওয়া হবে। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বিশ্বব্যাংক সহায়তা অব্যাহত রাখছে। উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে ৯৮ শতাংশ শিশুর প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছে। এ কর্মসূচির আওতায় জানুয়ারি মাসেই ৯০ শতাংশ শিশুর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। দুর্যোগের সময় ব্যবহারের জন্য বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পে ৫৫২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। নয়টি উপকূলীয় জেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। দরিদ্রদের আয়বর্ধক সহায়তা কর্মসূচিতে দেশের ৪২টি উপজেলায় ২৭ লাখ অতিদরিদ্র মানুষকে সুবিধা পাবে। প্রায় ছয় লাখ মা ও তাঁদের শিশুসন্তানদের পুষ্টি নিশ্চিত করতে অর্থ-সহায়তা দেওয়া হবে। এসব মা ডাকঘরে হিসাব খুলবেন এবং স্মার্ট কার্ডে টাকা পাবেন। এ তিনটি কর্মসূচি বিশ্বব্যাংকের জন্য গুরত্বপূর্ণ বিষয়। কেননা, এটা দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিশাল সুযোগ তৈরি করবে।
বিশ্বব্যাংক এর সাথে সরকারের সুসম্পর্কের ফলেই বিশ্বব্যাংক ১১০ কোটি ডলার ঋণ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
বলুন - "হ্যালো আল্লাহ্, আমি এখনো বেঁচে আছি!"
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।