somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবের মধ্য দিয়ে ৪ কোটি ৫২ লাখ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন ঝকঝকে পাঠ্যবই

২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আর মাত্র ছয় দিন। দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব পালনের প্রস্তুতি প্রায় শেষ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে চার কোটি শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি পাঠ্যবইও প্রায় প্রস্তুত। ইতোমধ্যেই উপজেলা ও স্কুল পর্যায়ে পৌঁছে গেছে মোট বইয়ের ৯৫ ভাগ। মাধ্যমিক ও দাখিল স্তরের ৯৮ ভাগ বই চলে গেছে উপজেলা ও স্কুলে। প্রাথমিক স্তরের বই পৌঁছেছে ৯০ ভাগ। ৩০ ডিসেম্বরের মধ্যে যাবে বাকি বই। নতুন বছরের শুরুতেই সপ্তাহব্যাপী উৎসবের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষার্থী বিনামূল্যের বই পাবে । ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত থাকবে এই উৎসবের আমেজ। এই সময়ে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবের মধ্য দিয়ে চার কোটি ৫২ লাখ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন ঝকঝকে পাঠ্যবই। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গত বছরের ধারাবাহিকতায় এবারও ভালভাবে বই বিতরণ নিশ্চিত করতে ছাপা হয়েছে চাহিদার তুলনায় অন্তত ৫ শতাংশ বেশি বই। অতিরিক্ত এই বই বাফার স্টক হিসাবে (কোথাও জরুরী প্রয়োজনের জন্য) থাকবে। দেশের স্বার্থে সরকারের এই পরিকল্পনা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন । প্রাথমিকের ১১টি এবং মাধ্যমিক স্তরের ৬৭টি বইয়ের পা-ুলিপি সংশোধন করে বই ছাপা হয়েছে। ২০১২ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে যুক্ত হয় আইসিটি শিক্ষা ও গ্লোবাল স্টাডিস এ্যান্ড বাংলাদেশ। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে বাধ্যতামূলক করা হয় এ দুটি বিষয়। ২০১৫ শিক্ষাবর্ষে মোট চার কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন ছাত্রছাত্রী ধরে নিয়ে বই ছাপাচ্ছে সরকার। তাদের প্রয়োজনীয় বই ধরে নিয়ে নতুন শিক্ষাবর্ষের জন্য মোট ৩২ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৭৪ কপি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ করা হচ্ছে। আছে আরও প্রাক-প্রাথমিকের বই ও শিক্ষা উপকরণ। ২০১৫ শিক্ষাবর্ষের মোট বইয়ের মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের এক কোটি ২০ লাখ ৩৩ হাজার ৫৮ কপি, প্রাথমিক স্তরের ১১ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৮৪৪ কপি, ইবতেদায়ীর এক কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৪২০ কপি, দাখিল ও দাখিল ভোকেশনালের তিন কোটি ৮ লাখ ৬০ হাজার ৯৩৫ কপি, মাধ্যমিকের ১৪ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ২৬২ কপি এবং এসএসসি ভোকেশনাল স্তরের ২১ লাখ ১২ হাজার ১৫৫ কপি বই। অন্যান্য বছরের মতো আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য এবারও ৫ শতাংশ বই অতিরিক্ত ছাপা হচ্ছে।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×