পুরো রাজধানী ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে সরকারীভাবে রাজধানীজুড়ে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে রাজধানীর বহুতল ভবনগুলোতে সিসি ক্যামেরা বসানোর জন্য ভবন মালিকদের অনুরোধ জানিয়েছে সরকার। পাশাপাশি কোন ভবন থেকে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে তার দায়ও ভবন মালিকদেরই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে। কোন ভবন থেকে ককটেল বা বোমা নিক্ষেপ করলে তার দায় ভবন মালিক এড়াতে পারবেন না। অনেক টাকা দিয়ে বহুতল ভবন নির্মাণ করতে পারবেন, আর সিসি ক্যামেরা বসাবেন না, তা তো হতে পারে না। তাছাড়া নিরাপত্তারক্ষীদের নির্দেশনা দেবেন যাতে সন্দেহভাজন কেউ ভবনে প্রবেশ করতে না পারেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন মানুষ যেন নিরাপদভাবে করতে পারে সে বিষয়ে সরকার ও আইন শৃংখলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কোন দল সাধারণ জনগণের বাইরে নয়। সবাই এদেশের মানুষ। সবাই শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। স্বাধীনতা দিবসে বিএনপি যেন তাদের রাজনৈতিক কর্মসূচী বিরত রাখে এ দাবি দেশের সকল নাগরিকের। পুরো রাজধানী সিসিটিভির আওতায় আনলে রাস্তাঘাটের সব প্রকার অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে। যে কোন অপরাধ ঘটলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হবে। এর জন্য প্রতিটি এলাকার পুলিশের উপ-কমিশনারের (ডিসি) অফিসে মনিটরিংয়ের ব্যবস্থা রাখবে সরকার। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে কন্ট্রোলরুমের ব্যবস্থা থাকবে। এতে বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর প্রক্রিয়া কার্যকর হলে রাজধানীর রাস্তায় ছিনতাই, চাঁদাবাজি কমে যাবে। এমনকি কেউ পেট্রোল বোমা ছুড়লে তাকে শনাক্ত করা সহজ হয়ে যাবে।
চুরি, ছিনতাই, চাঁদাবাজি রোধ ও অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে পুরো রাজধানী ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার উদ্যোগ সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।
রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।