২৪০০ টন ক্ষমতার জার্মানি হ্যামার এখন পদ্মার পাড়ে। বিশাল নির্মাণযজ্ঞ দেখে মনে হচ্ছে সেতুটি এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে
২৮ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় আড়াই হাজার টন ক্ষমতা সম্পন্ন জার্মানি হ্যামার পদ্মা সেতুর মূল পাইলিং কাজের জন্য মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে মাঝ পদ্মায় নোঙরে করেছে। বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর পাইলিংয়ের জন্য ২৪০০ টনের ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় হ্যামারটি এখন মাওয়ার মাঝ পদ্মায় পাইলিং কাজের জন্য প্রস্তুত। গত কয়েক দিন আগে মংলা নৌবন্দর থেকে মাওয়ার উদ্দেশে এটি রওনা হয়। আগামী ১ জুলাই থেকে এর ব্যবহার শুরু হবে এবং অক্টোবরে মূল পাইলিং কাজের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর সব কাজ শিডিউল অনুযায়ী অত্যন্ত সুচারুরূপে এগিয়ে চলছে। শিডিউল অনুযায়ী পিছিয়ে নেই বরং এগিয়ে আছে এর কাজ। মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর কাজে ব্যবহারের জন্য আসা জার্মানি হ্যামারটি দেখার পর সাধারণ জনগণ আনন্দ করতে থাকে। পদ্মা সেতুর মূল পাইলিং কাজ এখন শুধু সময়ের ব্যাপার। স্বপ্নের পদ্মা সেতু এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শত শত শ্রমিক আর প্রকৌশলীর অক্লান্ত পরিশ্রমে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে মূল সেতু নির্মাণকাজ। সরেজমিন বিশাল নির্মাণযজ্ঞ দেখে এমনটিই প্রতীয়মাণ হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন